indinews_user

ডাম্পারের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

  বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানার অন্তর্গত সরুলিয়া তেল মিল সংলগ্ন জাতীয় সড়কে ঘটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। ঘটনায় মৃত্যু হয় সাজ্জাদ আলী (৪০) নামে এক ব্যক্তির। পরিবার সূত্রে জানা গেছে, সাজ্জাদ আলী পশ্চিমপাড়ার বাসিন্দা ছিলেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে তিনি মির্জাপুরে মার্বেল টালি বসানোর কাজে যান। কাজ শেষে সাইকেলে করে বাড়ি ফেরার পথে একটি…

Read More

ফারাক্কায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু!

  মুর্শিদাবাদের ফারাক্কা থানার মহাদেবনগর এলাকায় আজ রাতে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তায় বিদ্যুতের পোলে হেলান দিয়ে রাখা ছিল একটি সাইকেল। সেই সাইকেলটি হাত দিতে গিয়ে শর্ট সার্কিটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ১৩ বছরের নাবালক আব্দুল হাসানের। বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার কআররে অনুপনগর হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা…

Read More

প্রদীপ করের মৃত্যু নিয়ে বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের, আত্মহত্যা নয় খুনের ইঙ্গিত

আগরপাড়ার বাসিন্দা প্রদীপ করের মৃত্যু ঘিরে ফের রাজনৈতিক তরজায় উত্তাল বাংলা রাজনীতি। এবার মুখ খুললেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তাঁর দাবি, “প্রদীপ কর আত্মহত্যা করেননি, এটা স্পষ্টতই খুন।” দিলীপ ঘোষের প্রশ্ন, “যদি আত্মহত্যা হয়ে থাকে, তবে তাঁর হাতের মধ্যে সুইসাইড নোট কীভাবে এল? জানলা ভাঙা ছিল, সেখান দিয়ে কেউ ঢুকে হাতে সুইসাইড নোট…

Read More

গওহর খানের দ্বিতীয় সন্তানের প্রথম ঝলক প্রকাশ্যে, মাতৃত্বের আনন্দে উচ্ছ্বসিত অভিনেত্রী

অভিনেত্রী ও মডেল গওহর খান সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন তাঁর দ্বিতীয় সন্তান ফারওয়ান-এর প্রথম ঝলক। ছবিটি প্রকাশ পেতেই ভরে উঠেছে মন্তব্য বিভাগ—ভক্তদের ভালোবাসা ও প্রশংসায়। গওহর ও তাঁর স্বামী জায়েদ দারবার তাঁদের দ্বিতীয় পুত্রসন্তানের জন্মের পর থেকেই আলোচনায়। অবশেষে ছোট্ট ফারওয়ানকে প্রথমবার দেখালেন অভিনেত্রী, আর সেই মুহূর্তেই মাতৃত্বের কোমল ভালোবাসায় ভরে উঠেছে নেটদুনিয়া।

Read More

সাতসকালে ফের মেট্রো বিভ্রাট, দমদম থেকে শোভাবাজার পর্যন্ত বন্ধ পরিষেবা — চূড়ান্ত ভোগান্তিতে নিত্যযাত্রী

শুক্রবার সকালেই ফের বড়সড় বিভ্রাট কলকাতা মেট্রোতে। সওয়া ৮টা নাগাদ দমদম থেকে শোভাবাজার পর্যন্ত আপ ও ডাউন লাইনে মেট্রো পরিষেবা হঠাৎই বন্ধ হয়ে যায়। ফলে একেবারে সকালবেলার অফিস ও স্কুলগামী ভিড়ের সময় কার্যত অচল হয়ে পড়ে মেট্রো চলাচল। যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে প্রবল ক্ষোভ ও বিভ্রান্তি। যদিও ঠিক কী কারণে পরিষেবা বন্ধ রাখা হয়েছে, তা…

Read More

৩৯ দিনের মাথায় উচ্চমাধ্যমিকের প্রথম পর্বের রেজাল্ট প্রকাশ, পাশের হার ৯৩.৭২ শতাংশ

পরীক্ষা শেষের মাত্র ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম পর্বের ফলাফল। শুক্রবার সকালে কলকাতার বিদ্যাসাগর ভবনে সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি। সংসদ সভাপতি জানান, এ বছর পাশের হার উল্লেখযোগ্যভাবে বেশি — ৯৩.৭২ শতাংশ। রাজ্যের বিভিন্ন জেলায় মেধার তালিকায় জায়গা করে নিয়েছে বহু ছাত্রছাত্রী। প্রথম…

Read More

আধার নাগরিকত্বের প্রমাণ নয়, স্পষ্ট জানালেন মুখ্য নির্বাচন কমিশনার

বাংলা-সহ ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া। সোমবার দিল্লির বিজ্ঞান ভবনে এক সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি জানান, এই প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকার তথ্য হালনাগাদ ও যাচাই করা হবে। এদিন আধার কার্ড নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেন তিনি। মুখ্য নির্বাচন কমিশনারের বক্তব্য, “আধার…

Read More

দেশের ৫৩তম প্রধান বিচারপতি হচ্ছেন সূর্য কান্ত

ভারতের সর্বোচ্চ আদালতের নতুন প্রধান বিচারপতি হতে চলেছেন বিচারপতি সূর্য কান্ত। বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু তাঁর নিয়োগপত্রে সই করেন। বর্তমান প্রধান বিচারপতি বিআর গাভাই ২৩ নভেম্বর অবসর নেবেন, এরপর ২৪ নভেম্বর থেকে দায়িত্ব নেবেন সূর্য কান্ত। এই খবর নিশ্চিত করেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। তিনি এক্স-এ লেখেন, “সংবিধান অনুযায়ী প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে রাষ্ট্রপতি…

Read More