সিঁদুরের পর এবার সিন্ধুর জল, পাকিস্তানকে কড়া বার্তা রাষ্ট্রপতি মুর্মুর

স্বাধীনতার ৮০ বছর পূর্তির আগে জাতির উদ্দেশে ভাষণে দেশের নিরাপত্তা নিয়ে বড় বার্তা দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসের প্রসঙ্গ টেনে তাঁর স্পষ্ট বক্তব্য—ভারতের মাটিতে হামলা হলে তার জবাব দেওয়া হবে, আর সন্ত্রাসে মদতদাতারাও রেহাই পাবে না। রাষ্ট্রপতির বক্তব্যে বিশেষ জায়গা করে নেয় ‘অপারেশন সিঁদুর’। পহেলগাঁও হামলার পর ভারতের পালটা অভিযানের প্রসঙ্গ তুলে তিনি…

Read More

আর জি কর কাণ্ডে বড় মোড়! ওড়িশা থেকে গ্রেপ্তার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ

আর জি কর কাণ্ডের তদন্তে এবার বড় পদক্ষেপ। মামলার ফাইল নতুন করে খোলার পর প্রথম গ্রেপ্তার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। অভয়ার দেহ তড়িঘড়ি সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগে ওড়িশা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, নিহত তরুণী চিকিৎসকের পরিবারের অনুমতি ও প্রয়োজনীয় সই ছাড়াই দেহ সৎকারের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল। সেই ঘটনার তদন্তেই…

Read More

খুলল ‘অভয়া ফাইলস’! ফের তদন্তের জালে আর জি কর, তলব ডিনারে থাকা বন্ধুদের

দীর্ঘদিন পর ফের নড়েচড়ে বসেছে আর জি কর কাণ্ডের তদন্ত। তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে তদন্তের গতি বাড়ছে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই ঘটনাস্থল-সহ হাসপাতাল চত্বরের একাধিক জায়গা ঘুরে দেখেছেন তদন্তকারীরা। এবার তদন্তের পরবর্তী ধাপে ঘটনার রাতে হাসপাতালে উপস্থিত থাকা একাধিক ব্যক্তিকে ফের জিজ্ঞাসাবাদের প্রস্তুতি চলছে। সূত্রের দাবি, ঘটনার রাতে ‘অভয়া’র সঙ্গে ডিনারে…

Read More

কপ্টারে বিপত্তি! কোলাঘাটে জরুরি অবতরণ শুভেন্দুর, সভায় পৌঁছলেন গাড়িতে

মাঝ আকাশে বিপত্তি! মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারে সমস্যা দেখা দেওয়ায় কোলাঘাটে জরুরি অবতরণ করানো হল। এরপর কপ্টার ছেড়ে গাড়িতে কেশপুরের সভার উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার দমদম বিমানবন্দর থেকে কপ্টারে কেশপুর যাওয়ার কথা ছিল শুভেন্দুর। সেখান থেকে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার কর্মসূচি ছিল তাঁর। কিন্তু কেশপুরের পথে কোলাঘাটে আচমকাই কপ্টারটি নামানো হয়। প্রথমে কপ্টারে…

Read More

রাম মন্দিরের অনুদান তছরুপের অভিযোগে দিল্লিতে ৫০০ সাধুর মিছিল, মোদীর বাড়ি ঘেরাওয়ের ডাক

রাম মন্দিরের অনুদানের টাকা নয়ছয়ের অভিযোগে এবার সরাসরি দিল্লির রাজপথে সাধু-সন্তরা। সোমবার প্রায় ৫০০ জন সাধু ও ধর্মীয় প্রধানের মিছিল পৌঁছয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের অভিমুখে। প্রকাশানন্দ গিরি মহারাজের নেতৃত্বে মান্ডি হাউসের কাছে নেপাল দূতাবাসের সামনে থেকে শুরু হয় এই পদযাত্রা। সাধু সমাজের অভিযোগ, শ্রীরামের মন্দিরের জন্য দেশ-বিদেশের ভক্তদের দেওয়া কোটি কোটি টাকার অনুদানে গুরুতর…

Read More

IIT-র সমাবর্তনে ‘গায়ত্রী মন্ত্র’! শামার প্রশ্নে বিস্ফোরক পাল্টা দাবি, ‘ওটা গায়ত্রী মন্ত্রই নয়’

IIT দিল্লির সমাবর্তন ঘিরে ধর্মনিরপেক্ষতার বিতর্কে এবার উঠল নতুন প্রশ্ন—আদৌ কি ‘গায়ত্রী মন্ত্র’ পাঠ করা হয়েছিল? ৮ অগস্ট IIT দিল্লির ৫৭তম সমাবর্তনে একটি সংস্কৃত মন্ত্রপাঠকে কেন্দ্র করে আপত্তি জানান কংগ্রেস মুখপাত্র শামা মহম্মদ। তাঁর প্রশ্ন, ধর্মীয় অনুষ্ঠান নয়, এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সমাবর্তনে কেন ধর্মীয় মন্ত্র বাজানো হবে? তাঁর দাবি, শিক্ষাঙ্গন সব ধর্মের স্লোগান ও ধর্মীয়…

Read More

কলকাতার রাজপথে তেরঙ্গার ঢেউ, ‘হর ঘর তেরঙ্গা’ যাত্রায় শুভেন্দু

স্বাধীনতা দিবসের আগে জাতীয় পতাকায় সেজে উঠল কলকাতার রাজপথ। সোমবার ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচির অংশ হিসেবে কলকাতায় বের হয় বিশেষ তেরঙ্গা যাত্রা। হাতে জাতীয় পতাকা নিয়ে সেই মিছিলে পা মেলান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ, অর্জুন সিং-সহ বিজেপির একাধিক নেতা, বিধায়ক ও কর্মী-সমর্থক। রাজপথে মিছিল এগোতেই চারপাশে দেখা যায় তেরঙ্গার ঢেউ। বিপুল…

Read More

তামিলনাড়ুতে কেন্দ্রের নির্দেশ অগ্রাহ্য, ‘বন্দে মাতরম’-এর আগে ‘তামিল থাই ভাজথু’ বাধ্যতামূলক

কেন্দ্রের নির্দেশিকাকে কার্যত অগ্রাহ্য করে সরকারি অনুষ্ঠানের শুরুতে রাজ্য গান ‘তামিল থাই ভাজথু’ গাওয়াকে বাধ্যতামূলক করল তামিলনাড়ু বিধানসভা। সোমবার মুখ্যমন্ত্রী থলপতি বিজয়ের পেশ করা প্রস্তাব সর্বসম্মতভাবে পাশ হয়। ফলে শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, সরকারি দপ্তর এবং সরকারি সাহায্যপ্রাপ্ত সংস্থার অনুষ্ঠানেও শুরুতেই রাজ্য গান গাওয়ার নিয়ম চালু হল। প্রস্তাব পেশের সময় বিজয় স্পষ্ট করে দেন, ভাষা ও…

Read More

মমতার নিরাপত্তায় এবার ‘দায়িত্বশীল’ শুভেন্দু!

রবিবার হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলার অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। ঘটনার পর সোমবার সেই হালিশহরেই গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে বার্তা দিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজনৈতিক আক্রমণের সুর ছেড়ে এদিন অনেকটাই দায়িত্বশীল ভূমিকায় দেখা গেল তাঁকে। শুভেন্দুর স্পষ্ট অনুরোধ, মমতা যেখানে খুশি যেতে পারেন, তবে যাওয়ার আগে পুলিশকে সময়মতো জানাতে হবে। কলকাতার সিপি,…

Read More

অভিষেকের বিদেশযাত্রায় সুপ্রিম স্বস্তি, ৩ সপ্তাহের ছাড়—আগে এসএসকেএমে চেক-আপ

চোখের চিকিৎসার জন্য বিদেশযাত্রায় শেষ পর্যন্ত অনুমতি পেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, তিন সপ্তাহের জন্য বিদেশে গিয়ে চিকিৎসা করাতে পারবেন ডায়মন্ড হারবারের সাংসদ। তবে তার আগে কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে এসএসকেএম হাসপাতালে চেক-আপ করাতে হবে তাঁকে। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, এসএসকেএমে চিকিৎসার পর বিদেশে চিকিৎসা প্রয়োজন—এমন সার্টিফিকেট নিতে হবে…

Read More