কলকাতার ম্যানহোলে নেমে রবিবার প্রাণ হারান তিনজন শ্রমিক।

Spread the love

বানতলার লেদার কমপ্লেক্স এলাকায় সরস্বতী পূজার সকালে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। পাইপলাইন পরিষ্কার করতে ম্যানহোলে নেমে রবিবার প্রাণ হারান তিনজন শ্রমিক। দুর্গন্ধে দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

ঘটনা খবর পেয়ে সেখানে যান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে বলে তিনি ঘোষণা করেছেন। তবে যথাযথ সুরক্ষা না নিয়ে কেন ম্যানহোলে শ্রমিকদের নামানো হয়েছে তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে।

রবিবার লেদার কমপ্লেক্সের ৪৫২ নম্বর প্লটে ট্যানারির পাইপ লাইন পরিষ্কার করতে গিয়েছিলেন শ্রমিকরা। ফারজেম শেখ, হাসি শেখ এবং সুমন সরদার নামে এই তিনজন শ্রমিক দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও উপরে উঠে আসেনি। এতেই সন্দেহ দানা বাঁধে। খবর পেয়ে ঘরের রাস্তা হলে যায় লেদার কমপ্লেক্স থানার পুলিশ ও দমকলের উদ্ধার কারী বাহিনী। ম্যানহোল থেকে উদ্ধার হয় তিনটি মৃতদেহ। জানা গিয়েছে তাদের উদ্ধার করতে গিয়ে দুই দমকল কর্মীও অসুস্থ হয়ে পড়েন। ‌

এলাকাটি কলকাতা পুরসভার অন্তর্ভুক্ত নয়। এটি কে এম ডি এ – র‌ এলাকা। কারা কিভাবে এইসব ঠিকা শ্রমিকদের নিয়োগ করেছে তা নিয়েই প্রশ্ন উঠছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *