‘রামায়ণা’ দেখে মুগ্ধ বিদেশিরা! ‘অ্যাভাটার’, ‘লর্ড অফ দ্য রিংস’-এর সঙ্গে তুলনা

ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন নজির গড়তে চলেছে নিতেশ তিওয়ারির ‘রামায়ণা’। ছবিটি নিয়ে দেশীয় সমালোচকদের মতামত একেবারে একরকম না হলেও আন্তর্জাতিক মহলে প্রশংসা পাচ্ছে এই মহাকাব্যিক প্রযোজনা। এমনকী হলিউডের ‘লর্ড অফ দ্য রিংস’, ‘দ্য লায়ন কিং’ এবং ‘অ্যাভাটার’-এর মতো ছবির সঙ্গেও তুলনা করছেন বিদেশি চলচ্চিত্র সমালোচকরা। ছবির বিশাল ক্যানভাস, দৃশ্যায়ন এবং গল্প বলার ধরনই তাঁদের নজর…

Read More

সোনায় মোড়া বৃহস্পতিবার! প্যারা গেমসে একদিনে ৭টি স্বর্ণপদক ভারতের

একের পর এক সোনা, সঙ্গে রুপো-ব্রোঞ্জের ঝুলি ভরে পদক! এশিয়ান প্যারা গেমসে দুরন্ত ছন্দে ভারতের প্যারা ক্রীড়াবিদরা। বুধবারের সাফল্যকে ছাপিয়ে বৃহস্পতিবার একদিনেই ৭টি সোনা-সহ মোট ২৬টি পদক জিতল ভারত। নজরকাড়া এই পারফরম্যান্সের জেরে পদক তালিকায় চতুর্থ স্থানে উঠে এল টিম ইন্ডিয়া। বুধবারও পদক জয়ের নিরিখে দুর্দান্ত পারফর্ম করেছিল ভারত। পাঁচটি সোনা-সহ মোট ২২টি পদক এসেছিল…

Read More

পুজোয় বৃষ্টির ভ্রুকুটি কাটছে! সপ্তমী থেকেই স্বস্তির পূর্বাভাস, অষ্টমী থেকে আরও শুষ্ক হবে আবহাওয়া

দুর্গাপুজোয় বৃষ্টি নিয়ে দুশ্চিন্তার মধ্যেই সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, সপ্তমীতে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও রবিবার থেকে আবহাওয়া আরও শুষ্ক হতে পারে। অষ্টমী থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। ফলে পুজোর বাকি দিনগুলিতে নির্বিঘ্নে ঠাকুর দেখার আশায় বুক বাঁধছেন বঙ্গবাসী। আজ, শনিবার সপ্তমীতে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।…

Read More

‘সবে তো ট্রেলার’, সোনা জিতেই হুঙ্কার শর্মিলার! ঘরোয়া হিংসা পেরিয়ে ইতিহাস, এবার টার্গেট অলিম্পিক

৪০ বছর বয়সে এসে ইতিহাস গড়লেন ভারতের প্যারা-অ্যাথলিট শর্মিলা ধনকর। ২০২৬ কমনওয়েলথ গেমসে মহিলাদের শটপুট F57 ইভেন্টে সোনা জিতে ভারতের নাম উজ্জ্বল করলেন তিনি। ৯.৮১ মিটার দূরে বল ছুড়ে শীর্ষস্থান দখল করেন শর্মিলা। রুপো জেতেন ঘানার জিনাবু ইসা (৮.৬৫ মিটার), ব্রোঞ্জ নাইজেরিয়ার ইউচারিয়া ইইয়াজি (৮.১৯ মিটার)। ভারতের আর এক প্রতিযোগী শিলপা শেষ করেন চতুর্থ স্থানে।…

Read More

সোনা অধরা নীরজের, জ্যাভলিনে রুপো ভারতের! যশবীরের হাত ধরে এল ব্রোঞ্জ, ছন্দে ফিরল ভারত

কমনওয়েলথ গেমসে সোনার পদক জয়ের স্বপ্ন এবারও পূরণ হল না ভারতের তারকা জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়ার। তবে খালি হাতে ফিরতে হয়নি তাঁকে। দুর্দান্ত পারফরম্যান্স করে ৮৫.৮৩ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে রুপোর পদক জিতেছেন নীরজ। এই ইভেন্টে ভারতকে আরও একটি পদক এনে দিয়েছেন যশবীর সিং। ৮৫.৪১ মিটারের ব্যক্তিগত সেরা থ্রো করে ব্রোঞ্জ জিতেছেন তিনি। অন্যদিকে, শ্রীলঙ্কার…

Read More

‘আজি এ প্রভাতে কলিকাতা অভিমুখে…’, দু’দশক পর শহরে ফিরেই আবেগে ভাসলেন তসলিমা নাসরিন

প্রায় ২০ বছর পর ফের কলকাতার মাটিতে পা রাখলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। শুক্রবার দুপুর ১২টা ৫০ মিনিটে দমদম বিমানবন্দরে পৌঁছতেই শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে তাঁকে স্বাগত জানান সমর্থকরা। দীর্ঘদিনের অপেক্ষার অবসানে শহরে ফিরে আবেগ লুকোননি তসলিমা। হাসিমুখে তাঁর সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, “খুবই ভালো লাগছে।” কলকাতায় পৌঁছনোর কয়েক ঘণ্টা আগেই সোশ্যাল মাধ্যমে রবীন্দ্রনাথের ঢঙে তিনি লিখেছিলেন, “আজি…

Read More

‘রাম’ রণবীরে মুগ্ধ, ‘রাবণ’ যশও বাজিমাত! তবু ট্রেলার জুড়ে একটাই প্রশ্ন—হনুমান কোথায়?

ব্রহ্মমুহূর্তে মুক্তি, আর মুক্তির কয়েক মিনিটের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড়। নীতেশ তিওয়ারির ‘রামায়ণ: পার্ট ১’-এর ট্রেলার ঘিরে এখন একটাই আলোচনা—এ কি টিজারের সমালোচনার জবাব? টিজার প্রকাশের পর ভিএফএক্স, চরিত্রের লুক, রাক্ষসদের ডিজাইন থেকে শুরু করে সীতার উপস্থিতি—সবকিছু নিয়েই প্রশ্ন উঠেছিল। সেই সমালোচনার পর ট্রেলারে যেন একেবারে অন্য ছবি। রামের ভূমিকায় রণবীর কাপুরের সংযত উপস্থিতি, রাবণ…

Read More

ফাইনালের আগে মেসির পোস্টে বিদায়ের গন্ধ, কাঁদলেন স্ত্রীও

বিশ্বকাপ ফাইনালের আগে লিওনেল মেসির একটি পোস্টে তোলপাড় ফুটবল বিশ্ব। ট্রফি জয়ের স্বপ্নের পাশাপাশি এখন আরেকটি প্রশ্নও ঘুরপাক খাচ্ছে—ফাইনালের পর কি আর্জেন্টিনার জার্সিতে আর দেখা যাবে না মেসিকে? রবিবার সোশ্যাল মিডিয়ায় গোটা আর্জেন্টিনা দলের একটি ছবি পোস্ট করেন মেসি। দীর্ঘ বার্তায় তিনি ট্রফির কথা যতটা বলেছেন, তার চেয়ে বেশি বলেছেন এই দলের সঙ্গে কাটানো সময়,…

Read More

FIFA: বিশ্বকাপের মরশুমে WhatsApp এ নয়া ফিচার

নিজস্ব প্রতিবেদন: রবিবার বিশ্বকাপ ফাইনাল। মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন। তার আগে WhatsApp এ চমক। Whatsapp এ কারও চ্যাটে গিয়ে আপনি যদি FIFA-র বলটি⚽ দিয়ে react করেন, তাহলে আপনার স্ক্রিনে লাফালাফি করবে FIFA-র বল।⚽

Read More

ভেনিস বিয়েনালে রাধিকা আম্বানির রাজকীয় উপস্থিতি, নজর কাড়ল অভিজাত ফ্যাশন

ভেনিস বিয়েনালের উদ্বোধনী অনুষ্ঠানে রাধিকা আম্বানির উপস্থিতি যেন ছিল একেবারে সিনেমার দৃশ্যের মতো। সংযত অথচ রাজকীয় স্টাইলে তিনি আবারও প্রমাণ করলেন, আন্তর্জাতিক ফ্যাশন মঞ্চে তাঁর আলাদা পরিচিতি তৈরি হয়েছে। বিখ্যাত ফরাসি ফ্যাশন সংস্থার হাউট কউত্যুর পোশাকে রাধিকার লুক ছিল একইসঙ্গে ক্লাসিক, অভিজাত এবং অনবদ্য। এই বিশেষ অনুষ্ঠানের জন্য তিনি বেছে নিয়েছিলেন হালকা মিন্ট নীল রঙের…

Read More