West Bengal
১২০টি মোবাইল ফিরল প্রাপকদের কাছে
দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া প্রায় ২৫০ টি মোবাইল উদ্ধার করে প্রাপকদের হাতে ফিরিয়ে দিল মগরাহাট থানার পুলিশ। জানাযায়, মগরাহাট থানা এলাকায় একাধিক মোবাইল হারিয়ে যাওয়ার অভিযোগ জমা পড়েছিল। মগরাহাট থানার পুলিশ বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেন এবং অভিযোগের ভিত্তিতে বিভিন্ন এলাকা থেকে খোয়া যাওয়া মোবাইলগুলি উদ্ধারের চেষ্টা চালানো হয়।…
দুর্গাপুরে ফুটবলারের মৃত্যু
মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু তরুণ ফুটবলার সহ দু’জনের মৃত্যু। দুটি বাইকের সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু দু’জনের। মৃত দুই যুবকের নাম লাল্টু বাগদি (৩২) এবং সুকান্ত হাঁসদা(২০)। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে জেমুয়ার জঙ্গলে। পুলিশ সূত্রে জানা গেছে, একটি বাইকে সুকান্ত, লাল্টু সহ চারজন ছিল। সুকান্ত ভালো ফুটবলার ছিল। তাঁরা পাড়দই এলাকায় ফুটবল খেলতে যাচ্ছিল।…
ব্রেক ফেল!
দ্রুত গতিতে যাওয়ার সময় চলন্ত অবস্থায় ব্রেক ফেল করে নয়নজলিতে পড়ে গেলো লরি। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন চালক ও স্থানীয় ব্যবসায়ীরা। সোমবার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সুতি থানার অন্তর্গত মহেসাইল হসপিটাল সংলগ্ন জাতীয় সড়কে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধুলিয়ানের দিক থেকে জঙ্গিপুরের দ্রুত গতিতে একটি লড়ি যাচ্ছিল।…
দিল্লিতে মৃত্যু মুর্শিদাবাদের শ্রমিকের
দিল্লীতে কাজে গিয়ে রাজমিস্ত্রি শ্রমিকের মৃত্যু, দেহ আনার আগে পরিবারের কাছে টাকার চাপ দেওয়ার অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে দিল্লীতে রাজমিস্ত্রির কাজে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যু হল এক শ্রমিকের। মৃতের নাম সামসুদ্দিন মোমিন (৫৩)। তার বাড়ি সামশেরগঞ্জের নেতৃত্বে ধুলিয়ান পৌরসভার লক্ষীনগর দুই নম্বর ওয়ার্ডে। গত শনিবার দিল্লীতে অসুস্থ হয়ে তার মৃত্যু হয় বলে পরিবার…
সল্টলেকে চাঞ্চল্য! নিজের বাড়িতেই আক্রান্ত তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক, অভিযুক্ত যুবক ধৃত
সল্টলেকে তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে আকস্মিক হামলায় চাঞ্চল্য ছড়াল। শনিবার সন্ধ্যায় নিজের সল্টলেকের বাড়িতে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক চলাকালীন হঠাৎই এক যুবক তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে বলে অভিযোগ। তবে কোনওক্রমে রক্ষা পান বিধায়ক। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা হামলাকারীকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেন। অভিযুক্তের নাম অভিষেক দাস। জানা গিয়েছে, তার বাড়ি…
ফরাক্কার প্রাক্তন তৃণমূল বিধায়ক মইনুল হকের প্রয়াণে শোকের ছায়া, মুখ্যমন্ত্রী মমতার গভীর শোকপ্রকাশ
শোকের ছায়া নেমে এল ফরাক্কা ও সমগ্র মুর্শিদাবাদ জুড়ে। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মইনুল হক আর নেই। শনিবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, হঠাৎই বুকে ব্যথা অনুভব করলে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা তাঁকে আর বাঁচাতে পারেননি।…
ছাব্বিশের ভোটের আগে বিজেপির নতুন ডিজিটাল অভিযান ‘নমো যুবা যোদ্ধা’
২০২৬-এর ভোটের আগে শুরু হল ডিজিটাল লড়াই। তৃণমূলের ‘ডিজিটাল যোদ্ধা’ কর্মসূচির পালটা হিসেবে বিজেপি চালু করল ‘নমো যুবা যোদ্ধা’। শনিবার দলীয় বৈঠকে এই উদ্যোগের ঘোষণা হয়। সোশ্যাল মিডিয়ায় প্রচার জোরদার করা এবং যুব সমাজকে বেশি দায়িত্ব দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য। আপাতত বাংলায় শুরু হচ্ছে এই প্রচার অভিযান। বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূলকে টেক্কা দেওয়ার জন্য…
নোয়াপাড়া–বিমানবন্দর রুটে গতি আরও বাড়ছে! সময়সূচি বদলে বাড়তি মেট্রো চালাবে কলকাতা মেট্রো
Metro যাত্রীদের ভিড়, জনতার দাবি, আর দ্রুত যোগাযোগের প্রয়োজনীয়তা—সব মিলিয়ে ফের বড় সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। আগামী সোমবার, ৩ নভেম্বর থেকে নোয়াপাড়া–জয়হিন্দ বিমানবন্দর (ইয়েলো লাইন) রুটে আরও বেশি মেট্রো ছুটবে। শুক্রবার এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে নতুন সময়সূচি। গত আগস্টে এই রুট চালু হওয়ার পর থেকেই যাত্রী সংখ্যা হু-হু করে বেড়েছে। স্বল্প সময়ে…
অনিকেত মাহাতো বিতর্কে, ভাইরাল ভিডিও ঘিরে তীব্র চাঞ্চল্য
আর জি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো ফের বিতর্কে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সেখানে দেখা গিয়েছে, অনিকেত নাকি কয়েকজন মেডিক্যাল ছাত্রছাত্রীকে টাকার প্রলোভন দেখিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলছেন। যদিও ভিডিওটির সত্যতা এখনো নিশ্চিত নয়, তবু তা ঘিরে ক্ষোভ ছড়িয়েছে চিকিৎসক মহল এবং সাধারণ মানুষের মধ্যে। সূত্রের খবর, সম্প্রতি…


