শুল্কযুদ্ধের বাইরে ভারতের বাণিজ্যনীতিতে ‘ফ্রি ট্রেড’-এর বার্তা: দিলীপ ঘোষ

বিশ্বের বহু দেশ যখন পণ্যশুল্ককে বাণিজ্যযুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, ঠিক তখনই ভারত বিশ্বকল্যাণের লক্ষ্যে মুক্ত বাণিজ্যের পথে এগিয়ে চলেছে। ভারতের অবস্থান স্পষ্ট—বাণিজ্য হোক সহযোগিতার, সংঘাতের নয়। এই ধরনের ট্রেড ডিল করতে গিয়ে ভারত সরকার বিশেষ সতর্কতা অবলম্বন করছে, যাতে দেশের কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী ও উৎপাদকরা কোনও বিদেশি পণ্য বা বহুজাতিক সংস্থার সঙ্গে অযৌক্তিক ও…

Read More

এপ্রিল থেকেই বছরে ৪ হাজার টাকা অনুদান পাবেন ভাগচাষিরা, সেচের চার্জও মকুব: ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে ঘোষণার পর থেকেই কবে মিলবে অনুদান, তা নিয়ে জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনার অবসান। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, নতুন অর্থবর্ষ শুরু হতেই অর্থাৎ আগামী এপ্রিল মাস থেকে বার্ষিক চার হাজার টাকা অনুদান পাবেন ভূমিহীন ও ভাগচাষিরা। মুখ্যমন্ত্রী জানান, যাঁদের নিজস্ব জমি নেই অথচ অন্যের জমিতে চাষ…

Read More

অভিষেক বলেছিলেন সময় দিতে, কিন্তু কংগ্রেস দিল না

নিজস্ব সংবাদদাতা: পক্ষপাতিত্ব করছেন ওম বিড়লা। লোকসভার অধ্যক্ষের বিরুদ্ধে এই মর্মে অনাস্থা নোটিস দিলো কংগ্রেস। এদিনই সংসদ চত্বরে দাঁড়িয়ে তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি জানান, অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থায় আপত্তি নেই তৃণমূলের। কিন্তু, ২-৩ দিন সময় দেওয়া যেতে পারে। এরপর অধ্যক্ষ পদক্ষেপ করছেন কি না সেটা দেখে অনাস্থা আনা যাবে। তৃণমূলের মন্তব্যের পরেও অনাস্থা প্রস্তাবের নোটিস মঙ্গলবারই…

Read More

হোলিকা দহনের আগে নয়! ভোটের নির্ঘণ্ট ঘিরে নতুন বিতর্ক বাংলায়

দোলের রঙ ফুরোতেই কি পরিষ্কার হবে বাংলার ভোটের ছবি? নির্বাচন কমিশনের অন্দরের ইঙ্গিত ঠিক সেদিকেই। মার্চের ১ ও ২ তারিখ রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ। মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠকের পরই বাংলার বিধানসভা নির্বাচন নিয়ে সবুজ সংকেত মিলতে পারে নির্বাচন সদন থেকে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শেষ হলেই নির্ঘণ্ট প্রকাশের কথা ছিল। ১৪…

Read More

টায়ার ফেটে দুর্ঘটনার কবলে

টায়ার ফেটে দুর্ঘটনার কবলে গাড়ির পেছনের টায়ার ফেটে দুর্ঘটনার কবলে ১২ জন যাত্রী। সোমবার সকালে মেদিনীপুর সদর ব্লকের বনপুরা থেকে বালিভাসা হাটে যাওয়ার পথে খড়্গপুর লোকাল থানার কলাইকুন্ডার কাছে উল্টে যায় মাল বহনকারী একটি গাড়ি। জানা গিয়েছে, গাড়িটিতে প্রায় ১২ জন যাত্রী ছিলেন। তাঁরা সকলেই মেদিনীপুর সদর ব্লকের বনপুরা এলাকা থেকে বালিভাসা হাটে যাচ্ছিলেন। হাটে…

Read More

পথ দুর্ঘটনায় আহত একাধিক স্কুল পড়ুয়া

পথ দুর্ঘটনায় আহত একাধিক স্কুল পড়ুয়া     আনিশ উদ্দিন মোল্লা, ডায়মন্ড হারবার: স্কুলে যাওয়ার পথে টোটো উল্টে আহত ৫ জন স্কুল পড়ুয়া। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ডায়মন্ড হারবার থানার পুলিশ। সোমবার ডায়মন্ড হারবার থানার আশ্রম মোড় এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সরিষার বেসরকারি মিশনের কয়েকজন স্কুল পড়ুয়া…

Read More

দলছুট হাতির আক্রমণে আহত ২

দলছুট হাতির আক্রমণে আহত ২   দলছুট হাতির আক্রমনে আহত দুই ব্যক্তি, ঘটনায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের নয়াবসত রেঞ্জের মঙ্গলপাড়া এলাকায়, জানা গিয়েছে ওই দুই ব্যক্তির নাম হিমাংশু কারক, সুনীল রাম, দুইজনেরই বয়স আনুমানিক ৬০ থেকে ৬৫,স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার ভোররাতে হঠাৎই এলাকায় প্রবেশ করে একটি দলছুট…

Read More

ছৌ শিল্পীর মৃত্যু, কিন্তু কীভাবে?

    পুরুলিয়ায় পথ দুর্ঘটনায় মৃত দুই ছৌ শিল্পী, গুরুতর আহত আরো দুই। পুরুলিয়া বরাবাজার থানার পুড়িহাসা সেতু সংলগ্ন এলাকায় ঘটনা। একটি মোটরসাইকেল করে চারজন বরাবাজার থেকে পুরুলিয়া দিকে ফিরছিলেন,সেই সময় পুরুলিয়া দিক থেকে আসা একটি ডাম্পারের সঙ্গে সরাসরি ধাক্কা হয়। সঙ্গে সঙ্গে চার জনেই মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন রাস্তার উপর। ঘটনাস্থলে বরাবাজার থানার পুলিশ।…

Read More

প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী

প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী   স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত। নিজে দাঁড়িয়ে থেকে প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী। ঘটনাটি বড়ঞা থানার পাঁচথুপী গ্রাম পঞ্চায়েতের ফুলিয়া গ্রামের। ভরতপুর থানার জজান গ্রামের বাসিন্দা রাজেন বিত্তারের সাথে ৬ বছর আগে বিয়ে হয়েছিলো সীমা মাঝির। তাদের একটি সন্তানও রয়েছে। এরই মাঝে পাঁচথুপী গ্রামের বাসিন্দা শ্রীকান্ত হাজরার…

Read More

চুরির মাল কেনার অভিযোগে চোর সহ ধৃত একাধিক

চুরির মাল কেনার অভিযোগে চোর সহ ধৃত একাধিক   দীর্ঘদিন ধরেই নন্দীগ্রাম থানা এলাকার বিভিন্ন প্রান্ত থেকে চুরির অভিযোগ আসছিল। নন্দীগ্রামের বিভিন্ন প্রান্তে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখেই প্রথমে তিনিজনকে এবং তাদের জেরা করে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হল, দেবাশীষ মান্না, প্রদীপ জানা,শেখ আনিসুর ও শেখ রাজা। পুলিশ সূত্রে জানা গেছে, টাকার বিনিময়ে…

Read More