মধ্যমগ্রামে হাইস্কুলের সামনে বিস্ফোরণ, মৃত ১। ব্যাগে করে বোমা এনে বড়সড় ছক?

মধ্যমগ্রাম হাই স্কুলের গেটের সামনে বিস্ফোরণের ঘটনা। রবিবার মধ্য রাতে এক ব্যক্তি বয়েজ স্কুলের সামনে বসেছিলেন তখনই বিস্ফোরণ হয় । আওয়াজ শুনে কয়েকজন স্থানীয় বাসিন্দা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মধ্যমগ্রাম থানার পুলিশ। ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় বারাসত হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ব্যাগ উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই সেখানে পৌঁছেছেন বোম…

Read More

ঝোপে দেহ!

জাতীয় সড়কের পাশের ঝোপ থেকে রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য! পাঁশকুড়ায় খড়গপুর-হাওড়া জাতীয় সড়কের ধার থেকে মৃতদেহটি উদ্ধার করেছে পুলিশ। পাঁশকুড়ার জানাবাড় এলাকায় ঝোপের মধ্যে থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে।মৃতের শরীরের একাধিক জায়গায় রয়েছে আঘাতের চিহ্ন, মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি।মৃতদেহ উদ্ধার করেছে পাঁশকুড়া থানার পুলিশ।ঘটনার তদন্ত শুরু করেছে পাঁশকুড়া থানার পুলিশ।

Read More

রাজপুর-সোনারপুর পুরসভার ক্যাম্পে বিক্ষোভ, কাউন্সিলারের বিরুদ্ধে অভিযোগ!

রাজপুর-সোনারপুর পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডে কনকবসু স্কুলে আয়োজিত ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ ক্যাম্প ঘিরে তৈরি হল উত্তেজনা। সোমবার এই ক্যাম্পে যোগ দিতে এসে একাংশ বাসিন্দা বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, স্থানীয় কাউন্সিলার সোনালী রায় দুর্নীতিগ্রস্ত। বিক্ষোভকারীদের দাবি, যিনি দুর্নীতির সঙ্গে যুক্ত, তিনি উপস্থিত থাকলে তারা কোনোভাবেই এই ক্যাম্পে অংশ নেবেন না। ফলে একসময় ক্যাম্পের বাইরে দাঁড়িয়ে…

Read More

যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার

চাকুলিয়া থানার সুক্কর এলাকায় যুগলের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার সুক্কর এলাকায়। প্রেমঘটিত কারণে এই ঘটনা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। মৃত যুগলের নাম কল্পনা মুর্মু এবং মিস্ত্রি মুর্মু। যুবতীর বাড়ি চাকান্দারা ও যুবকের বাড়ি চিতরা। যুবতীর গ্রামের পাশে একটি গাছে তাদের ঝুলন্ত দেহ উদ্ধার…

Read More

ব্রাউন সুগার উদ্ধার!

গোপন সূত্রের খবরের মাধ্যমে বড়সড় সাফল্য পেল মালদহের গাজোল থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সন্দেহজনক এক যুবককে ঘোরাঘুরি করতে দেখে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার উদ্ধার করল পুলিশ। জানাগিয়েছে, রাঙাভিটা ফ্লাইওভার সংলগ্ন এলাকায় এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়‌। ব্যাগে তল্লাশি চালিয়ে পাওয়া যায় একটি টিফিন বক্স। সেই…

Read More

মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল: ডায়ামান্টাকসের জোড়া গোলে ডার্বিতে দুরন্ত জয়, ডুরান্ড কাপে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত কলকাতা ডার্বিতে জমজমাট লড়াইয়ে মুখোমুখি হয়েছিল মোহনবাগান ও ইস্টবেঙ্গল। শুরু থেকেই দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে উত্তেজনা চরমে পৌঁছাল। তবে শেষ হাসি হাসল লাল-হলুদ শিবির। গ্রিক স্ট্রাইকার ডিমিত্রিওস ডায়ামান্টাকস আজ দারুণ ছন্দে দুটি গোল করে ম্যাচের নায়ক হয়ে উঠলেন। যদিও দ্বিতীয়ার্ধে এক গোল শোধ করে ম্যাচে ফেরার চেষ্টা করেছিল মোহনবাগান, কিন্তু শেষ…

Read More

ডুরান্ড ডার্বিতে টিফোর ঝড়, ভাষা ও অস্মিতার প্রতিবাদে গর্জে উঠল ইস্টবেঙ্গল, পাল্টা মোহনবাগান গ্যালারিতেও চমক

ডুরান্ড কাপের ডার্বি ম্যাচ এবার শুধু ফুটবলের লড়াই নয়, হয়ে উঠল প্রতিবাদ আর আবেগেরও মঞ্চ। বাংলা ভাষার অপমানের বিরুদ্ধে আগে থেকেই ইস্টবেঙ্গল সমর্থকরা সোচ্চার ছিলেন। গ্রুপ পর্ব থেকেই তাঁরা টিফো দিয়ে সেই প্রতিবাদ জানিয়ে আসছিলেন। ডার্বির মতো মহারণেও তার ব্যতিক্রম হল না। রবিবার যুবভারতীতে লাল-হলুদ গ্যালারির টিফো ঝরে পড়ল বাংলা ভাষা ও সংস্কৃতির অহংকার, ভালোবাসা…

Read More

উপরাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণণ

দীর্ঘ টানাপোড়েনের অবসান ঘটিয়ে অবশেষে উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী ঘোষণা করল এনডিএ। রবিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা জানান, এনডিএ-র প্রার্থী হচ্ছেন বর্তমান মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণ। রাজনৈতিক মহলের মতে, ২০২৬ সালে তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই এই পদক্ষেপ। তামিলনাড়ুর ভূমিপুত্র রাধাকৃষ্ণণকে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করে দক্ষিণের রাজনীতিতে জমি শক্ত করতে চাইছে বিজেপি। প্রার্থী বাছাইয়ের জন্য…

Read More

কন্যাশ্রী দিবসে মুখ্যমন্ত্রীর ঘোষণা, ১২ লক্ষ ছাত্রছাত্রীকে সাইকেল

কন্যাশ্রী দিবসের মঞ্চে দাঁড়িয়ে রাজ্যের স্কুলপড়ুয়াদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ধনধান্য প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে তিনি জানান, সবুজ সাথী প্রকল্পের আওতায় নবম থেকে দ্বাদশ শ্রেণির প্রায় ১২ লক্ষ ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই সক্রিয় হয়েছে নবান্ন। প্রশাসনিক সূত্রের খবর, আগস্টের শেষ সপ্তাহ থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে সাইকেল বিতরণ শুরু হয়ে…

Read More

কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী মোদি, তিন নতুন মেট্রো রুটের উদ্বোধনে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী মমতা

আগামী ২২ আগস্ট কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দমদমে প্রশাসনিক কর্মসূচি থেকে তিনি উদ্বোধন করবেন শহরের তিনটি নতুন মেট্রো রুট। সেই অনুষ্ঠানে প্রথা মেনে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। রেল মন্ত্রক সূত্রে খবর, এবার আর শেষ মুহূর্তে নয়—অনুষ্ঠানের আগেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ পাঠানো হয়েছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পাঠানো আমন্ত্রণপত্রে শুধু নিমন্ত্রণই নয়, পশ্চিমবঙ্গে…

Read More