ভারতীয় ছবি ফের অস্কারের দৌড়ে। গুণিত মোঙ্গা এবং প্রিয়াঙ্কা চোপড়া প্রযোজিত “অনুজা” ২০২৫ সালের অস্কারের দৌড়ে স্থান করে নিয়েছে। স্বল্প দৈর্ঘ্যের হিন্দিভাষী এই ছবিটি সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম বিভাগে মনোনয়ন পেয়েছে। আ লিয়েন, আই এম নট রোবট, দ্য ম্যান হু কুড নট রিমেইন সাইলেন্ট, দ্য লাস্ট রেঞ্জার এর মত চারটি ছবির সঙ্গে লড়বে অনুজা।
অনুজা বর্তমানে দেখা যাচ্ছে নেটফ্লিক্সে। নয় বছর বয়সী এক মেয়ের গল্প , যে তার বোন পলকের সঙ্গে পাড়া গলির এক পোশাক কারখানায় কাজ করে দিনরাত। এর মধ্যেই একদিন এক সিদ্ধান্তের সম্মুখীন হতে হয় অনুজাকে । যা ভবিষ্যতে তার পরিবারকে বড়সড়োভাবে প্রভাবিত করে। এভাবেই এগিয়েছে অনুজার গল্প । দেশিগার্ল প্রিয়াঙ্কা চোপড়া, এই ছবিতে কার্যনির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন।
২০২৫ সালের অস্কারের মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায়। অনুযা টিমের সঙ্গে যুক্ত হতে পেরে প্রিয়াঙ্কা আগেই জানিয়েছিলেন, এই ছবিটি এমন একটি বিষয়ের উপর আলোকপাত করে যা কিনা সারা বিশ্বের লক্ষ লক্ষ শিশুকে প্রভাবিত করবে বলে আমার বিশ্বাস।” এই ছবির গল্প দর্শকদের মন ছুয়ে যাবে বলেই তিনি মনে করেন


