দীপাবলিতে চিংড়ি খাচ্ছেন প্রিয়াঙ্কা! ছবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু বিতর্ক, অভিনেত্রীকে কটাক্ষ নেটিজেনদের

লস অ্যাঞ্জেলেসের বাড়িতে স্বামী নিক জোনাস, মেয়ে মালতী এবং পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে দীপাবলি উদযাপন করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সেই উদযাপনের একাধিক মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন তিনি। ছবিগুলি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে সাড়া পড়ে যায়। তবে সেই ছবির একটি ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। দীপাবলির অনুষ্ঠানে চিংড়ি খাওয়ার ছবি প্রকাশ্যে আসতেই একাংশের সমালোচনার…

Read More

চার বছরের রাহা, মেয়ের জন্মদিনের অদেখা মুহূর্ত প্রকাশ্যে আনলেন আলিয়া

মেয়ের চতুর্থ জন্মদিনে কোনও জাঁকজমক নয়, বরং পরিবারের সঙ্গে একান্তে সময় কাটানোতেই আনন্দ খুঁজে নিলেন আলিয়া ভট্ট ও রণবীর কাপুর। ৬ নভেম্বর চার বছরে পা দিয়েছে তাঁদের মেয়ে রাহা। পরের দিন, ৭ নভেম্বর সমাজমাধ্যমে মেয়ের জন্মদিনের বেশ কিছু ছবি ভাগ করে নিলেন আলিয়া। আর সেই ছবিতেই উঠে এল কাপুর পরিবারের ছোট্ট সদস্যের জন্মদিনের নানা মুহূর্ত।…

Read More

‘রামায়ণা’ দেখে মুগ্ধ বিদেশিরা! ‘অ্যাভাটার’, ‘লর্ড অফ দ্য রিংস’-এর সঙ্গে তুলনা

ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন নজির গড়তে চলেছে নিতেশ তিওয়ারির ‘রামায়ণা’। ছবিটি নিয়ে দেশীয় সমালোচকদের মতামত একেবারে একরকম না হলেও আন্তর্জাতিক মহলে প্রশংসা পাচ্ছে এই মহাকাব্যিক প্রযোজনা। এমনকী হলিউডের ‘লর্ড অফ দ্য রিংস’, ‘দ্য লায়ন কিং’ এবং ‘অ্যাভাটার’-এর মতো ছবির সঙ্গেও তুলনা করছেন বিদেশি চলচ্চিত্র সমালোচকরা। ছবির বিশাল ক্যানভাস, দৃশ্যায়ন এবং গল্প বলার ধরনই তাঁদের নজর…

Read More

মিস ইউনিভার্সের মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব, পুয়ের্তো রিকোর পথে কাজিয়াহ লিজ মেজো

মিস ইউনিভার্সের ৭৫তম সংস্করণে ভারতের হয়ে লড়াই করতে পুয়ের্তো রিকোর উদ্দেশে রওনা দিলেন কাজিয়াহ লিজ মেজো। বিমানবন্দরে তাঁর বিদায়ের ছবি প্রকাশ্যে আসতেই নজর কেড়েছে তরুণী সুন্দরীর রাজকীয় সাজ। ভারতীয় ঐতিহ্যকে সঙ্গী করেই আন্তর্জাতিক মঞ্চে পা রাখতে চলেছেন ১৯ বছর বয়সি এই প্রতিযোগী। ইনস্টাগ্রামে কাজিয়াহর বিমানবন্দরের ছবি ভাগ করে নিয়েছে মিস ইউনিভার্স ইন্ডিয়া কর্তৃপক্ষ। ছবিতে মেরুন…

Read More

প্রয়াত পরিচালক সঞ্জয় গুপ্ত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৯ বছর

প্রয়াত বলিউড পরিচালক সঞ্জয় গুপ্ত। শুক্রবার রাতে নিজের বাড়িতে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। ‘কাঁটে’, ‘জিন্দা’ এবং ‘শুটআউট অ্যাট ওয়াডালা’র মতো ছবির পরিচালক হিসেবে হিন্দি চলচ্চিত্র জগতে বিশেষ পরিচিতি ছিল তাঁর। পরিবারের সূত্র এবং ফিল্ম ইনফরমেশনের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার রাতে বাড়িতে পড়ে যান সঞ্জয়। তবে সেই…

Read More

বারগান্ডি গাউনে মোহময়ী প্রিয়াঙ্কা, ভারতীয় সাজে আধুনিকতার ছোঁয়া

উৎসবের সাজে বরাবরই নিজের ছাপ রাখতে জানেন প্রিয়াঙ্কা চোপড়া। এবারও তার ব্যতিক্রম হল না। গাঢ় বারগান্ডি রঙের জমকালো গাউন, সোনালি কারুকাজ আর খোঁপায় সাদা গজরা—সব মিলিয়ে একেবারে অন্য মেজাজে ধরা দিলেন অভিনেত্রী। পাশে স্বামী নিক জোনাসের পরনেও ছিল ক্রিম ও সাদা রঙের নকশা করা কুর্তা। দু’জনের সাজেই ছিল ভারতীয় ঐতিহ্যের ছোঁয়া। প্রিয়াঙ্কার গাউনের বিশেষ আকর্ষণ…

Read More

‘রাবণও পুরোপুরি খারাপ নন!’ সাই পল্লবীর মন্তব্যে তোলপাড়, ‘সীতা’কে নিশানা নেটপাড়ার

‘রাবণও পুরোপুরি খারাপ ছিলেন না!’ ‘রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ারে সাই পল্লবীর এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। পর্দায় যিনি সীতার চরিত্রে অভিনয় করছেন, তাঁর মুখে রাবণকে নিয়ে এমন কথা শুনে সরব নেটিজেনদের একাংশ। কেউ তুলেছেন সীতার চরিত্রের প্রসঙ্গ, কেউ আবার অভিনেত্রীর বক্তব্যের পাশে দাঁড়িয়ে মনে করিয়ে দিয়েছেন, মানুষের মধ্যে ভালো-মন্দ দুই দিকই…

Read More

মাত্র ৭ বছরেই ১২টি ভাষায় দক্ষ অসিন-কন্যা, নেপথ্যে মায়ের বিশেষ ভূমিকা

একসময় দক্ষিণী সিনেমা থেকে বলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই দাপটের সঙ্গে অভিনয় করেছেন অসিন। আমির খানের বিপরীতে ‘গজনি’ ছবিতে অভিনয় করে হিন্দি সিনেমার দর্শকদের কাছেও জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। কিন্তু রাহুল শর্মাকে বিয়ে করার পর অভিনয় থেকে সরে এসে সংসারকেই প্রাধান্য দিয়েছেন অভিনেত্রী। এবার স্ত্রী ও মেয়েকে নিয়ে মুখ খুলে চর্চায় মাইক্রোম্যাক্সের সহ-প্রতিষ্ঠাতা রাহুল। সম্প্রতি মাইগভ ইন্ডিয়ার সঙ্গে…

Read More

টলিউড ছেড়ে বলিউডে বড় চমক! অক্ষয় কুমারের বিপরীতে রুক্মিণী মৈত্র

বলিউডে এবার অক্ষয় কুমারের বিপরীতে বাংলার রুক্মিণী মৈত্র! জল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিক ঘোষণা হল নতুন হিন্দি ছবি ‘শামুক’-এর। সায়েন্স ফিকশন অ্যাকশন থ্রিলার ঘরানার এই ছবিতে অক্ষয়ের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন টলিউডের অভিনেত্রী। ফলে রুক্মিণীর কেরিয়ারে খুলে গেল নতুন সম্ভাবনার দরজা। ২০২৭ সালে ছবিটি মুক্তি পাওয়ার কথা। ‘সানরাইজ পিকচার্স’-এর তরফে ছবির ঘোষণা হতেই নিজের সোশ্যাল মিডিয়া…

Read More

৫৩-এও ফিটনেসে নজর কাড়ছেন মালাইকা, সুস্থ থাকার জন্য কোন অভ্যাসে ভরসা অভিনেত্রীর?

নাচ, ফ্যাশন আর শরীরচর্চা—এই তিনের মেলবন্ধনে বরাবরই নজর কেড়েছেন মালাইকা অরোরা। কখনও পর্দায় তাঁর উদ্দাম নাচ, কখনও আবার সমাজমাধ্যমে যোগাভ্যাসের ছবি ও শরীরচর্চার নানা ঝলক, সবেতেই নিজের ফিটনেস নিয়ে সচেতনতার ছাপ রেখেছেন অভিনেত্রী। ২৩ অক্টোবর, শুক্রবার ৫৩ বছরে পা দিলেন মালাইকা। বয়স বাড়লেও তাঁর ফিটনেস ও শরীরচর্চার প্রতি নিষ্ঠা অনুরাগীদের কাছে অনুপ্রেরণা। তবে সুস্থ থাকার…

Read More