প্রাতঃভ্রমণে গিয়ে জ্ঞান হারালেন জগদীপ ধনখড়, তড়িঘড়ি ভর্তি করা হল AIIMS – এ

বুধবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে আচমকাই অসুস্থ হয়ে পড়লেন দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। হাঁটার সময় হঠাৎই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান ৭৫ বছর বয়সি এই প্রাক্তন উপরাষ্ট্রপতি। কয়েক মিনিট অচেতন থাকার পর নিরাপত্তারক্ষীরা তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার কথা বিবেচনা করে অ্যাম্বুল্যান্সে করে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সূত্রের…

Read More

ব্যাঙ্কিং ব্যবস্থার নিরাপত্তায় বড় পদক্ষেপ, ভুবনেশ্বরে RBI-এর ডেটা সেন্টার উদ্বোধন মোদীর

দেশের ব্যাঙ্কিং ব্যবস্থাকে আরও সুরক্ষিত ও আধুনিক করে তুলতে ডিজিটাল পরিকাঠামো শক্তিশালী করার উপর জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ভুবনেশ্বরে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) নতুন ডেটা সেন্টার এবং সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ প্রতিষ্ঠানের উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রীর বক্তব্য, নিরাপদ ব্যাঙ্কিং ব্যবস্থা গড়ে তুলতে উন্নত প্রযুক্তি, শক্তিশালী ডেটা সেন্টার এবং নির্ভরযোগ্য কম্পিউটিং ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ।…

Read More

পুজোর রং করা রাস্তায় বাইক দুর্ঘটনা, তদন্তের নির্দেশ শুভেন্দুর! কাঠগড়ায় শহর সৌন্দর্যায়ন

  পুজোর আগে কলকাতার উড়ালপুল সাজাতে গিয়ে বিপত্তি! বৃষ্টির পর রং করা রাস্তায় একের পর এক মোটরবাইক পিছলে পড়ার অভিযোগ ঘিরে শুরু হয়েছে বিতর্ক। চিংড়িহাটা উড়ালপুলের দুর্ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই প্রশ্ন উঠেছে রাস্তার নিরাপত্তা নিয়ে। পরিস্থিতির গুরুত্ব বুঝে বিষয়টি তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার দুপুরে বৃষ্টির পর চিংড়িহাটা উড়ালপুলে রং…

Read More

‘West Bengal’ অধ্যায়ের ইতি? সব ভাষায় ‘পশ্চিমবঙ্গ’ নামের প্রস্তাব, জানালেন শমীক

রাজ্যের নাম নিয়ে বড় সিদ্ধান্তের ইঙ্গিত দিল রাজ্য সরকার। বাংলায় ‘পশ্চিমবঙ্গ’, আর ইংরেজিতে ‘West Bengal’—এই দ্বৈত নামের বদলে এবার সব ভাষাতেই ‘পশ্চিমবঙ্গ’ নাম চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। সোমবার এই দাবি জানিয়ে শীঘ্রই বিধানসভায় সংশ্লিষ্ট বিল পেশ করা হবে বলে জানান বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। শমীকের বক্তব্য অনুযায়ী, রাজ্যের সরকারি নামের ক্ষেত্রে ভাষাভেদে আলাদা নাম…

Read More

তৃণমূলের টিকিটে রাজ্যসভা, এবার বিজেপির প্রার্থী—কোয়েল মল্লিককে ঘিরে নতুন সমীকরণ

জল্পনার অবসান। তৃণমূলের রাজ্যসভা সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার কয়েক মাসের মধ্যেই এবার বিজেপির রাজ্যসভা প্রার্থী হলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। পশ্চিমবঙ্গের খালি হয়ে যাওয়া রাজ্যসভা আসনের উপনির্বাচনে তাঁর নাম ঘোষণা করেছে বিজেপি। চলতি বছরের শুরুতেই তৃণমূল কংগ্রেসের মনোনয়নে রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন কোয়েল। ৬ এপ্রিল উচ্চকক্ষে সাংসদ হিসেবে শপথও নেন তিনি। কিন্তু কয়েক মাসের মধ্যেই বদলে…

Read More

নির্বাচন কমিশন নিয়ে বিস্ফোরক বিতর্ক, এবার সুপ্রিম কোর্টে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মামলা

নির্বাচন কমিশনের অন্দরের মতপার্থক্য নিয়ে বিতর্ক এবার পৌঁছে গেল সুপ্রিম কোর্টে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অভিযোগ তুলে শীর্ষ আদালতে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। মামলায় তাঁর বিরুদ্ধে পদক্ষেপের পাশাপাশি, তাঁর নেতৃত্বে নেওয়া একাধিক সিদ্ধান্ত, নির্দেশিকা এবং ভোটার তালিকা সংক্রান্ত সফটওয়্যার পরিবর্তন বাতিল করার দাবিও জানানো হয়েছে। আইনজীবী শৈলেন্দ্র মণি ত্রিপাঠীর দায়ের করা এই মামলায়…

Read More

গুন্ডাদমন বিলে রাষ্ট্রপতির সম্মতি নেই, NDPS আইনের সঙ্গে সংঘাতের আপত্তি

পশ্চিমবঙ্গ সরকারের প্রস্তাবিত গুন্ডাদমন বিল আপাতত আইনে পরিণত হচ্ছে না। বিধানসভায় পাশ হওয়া ‘পশ্চিমবঙ্গ পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি-সোশ্যাল অ্যাক্টিভিটিজ বিল, ২০২৬’-এ সম্মতি না দিয়ে তা ফেরত পাঠিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিলের কয়েকটি বিধানের সঙ্গে কেন্দ্রীয় আইনের সংঘাতের সম্ভাবনা নিয়েই আপত্তি জানানো হয়েছে। গত ২৯ জুন বিধানসভায় বিলটি পাশ…

Read More

যক্ষগানার ঐতিহ্যবাহী শিরোভূষণে মোদিকে সম্মান, দিল্লিতে পেজাবর মঠের স্বামীর সঙ্গে সাক্ষাৎ

নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কর্ণাটকের ঐতিহ্যবাহী যক্ষগানার শিরোভূষণ পরিয়ে সম্মান জানালেন উডুপির শ্রী পেজাবর অধোক্ষজা মঠের শ্রী শ্রী বিশ্বপ্রসন্ন তীর্থ স্বামী। মঙ্গলবারের এই সাক্ষাতের ছবি প্রকাশ্যে আসতেই তা নজর কেড়েছে। শ্রী বিশ্বপ্রসন্ন তীর্থ স্বামীর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি পদ্মবিভূষণ যতিকুল চক্রবর্তী শ্রী বিশ্বেশ তীর্থ স্বামীর জন্মশতবার্ষিকী উদযাপনের লোগোও উন্মোচন করেন প্রধানমন্ত্রী। ২০৩১ সালে এই জন্মশতবার্ষিকী উপলক্ষে…

Read More

৭৬-এ মোদি, জন্মদিনেও ব্যস্ততার ছেদ নেই! ‘আশীর্বাদের প্রদীপে’ আবেগ, দেশবাসীর শুভেচ্ছায় আপ্লুত প্রধানমন্ত্রী

বয়স ৭৬, কিন্তু কর্মব্যস্ততায় ছেদ নেই। বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর জন্মদিনে পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৯৫০ সালের এই দিনেই গুজরাতের ভাদনগরে জন্ম তাঁর। জন্মদিনে দেশ-বিদেশ থেকে একের পর এক শুভেচ্ছাবার্তা আসছে তাঁর কাছে। জন্মদিনের দিনই নয়াদিল্লির যশোভূমিতে SEMICON India 2026-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানের মঞ্চে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান উপস্থিতরা। ৭৬তম জন্মদিনেও তাঁর সরকারি কর্মসূচিতে…

Read More

UCC নিয়ে বিজেপির অস্বস্তি, বিহারে শরিক জেডিইউয়ের আপত্তি! অমিত শাহের ঘোষণার পরই NDA-তে চাপানউতোর

অভিন্ন দেওয়ানি বিধি বা UCC নিয়ে এবার সরাসরি সংঘাত বিজেপি ও তার শরিক জেডিইউয়ের মধ্যে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন, ২০২৯ সালের আগেই NDA-শাসিত ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হবে। আর শাহের সেই ঘোষণার পরই বিহারে UCC কার্যকর করা নিয়ে আপত্তি জানিয়ে সরব হয়েছে জেডিইউ। দলের জাতীয় সাধারণ সম্পাদক শ্যাম রজক স্পষ্ট…

Read More