আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ গ্রেফতার

Spread the love

 

ফরাক্কায় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ-সহ গ্রেফতার যুবক। ধৃতের নাম রুবেল শেখ। সে ফরাক্কার রানিপুর এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে খবর, রবিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ফরাক্কা থানার অন্তর্গত ফরাক্কা এনটিপিসি ফাঁড়ির পুলিশ চণ্ডিপুর এলাকায় অভিযান চালায়। সেই সময় সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখা যায় রুবেল শেখকে। পুলিশ তাকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে একটি আগ্নেয় অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার হয়। এরপরই তাকে গ্রেফতার করা হয়।

 

পুলিশ সূত্রে জানাজায় ওই যুবক অসৎ উদ্দেশ্যেই এলাকায় ঘোরাফেরা করছিল। আগ্নেয় অস্ত্রটি সে কোথা থেকে সংগ্রহ করেছে এবং এর পিছনে কোনও বড় চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সোমবার সকালে ধৃত যুবককে ১০ দিনের পুলিশি হেফাজত চেয়ে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয় ।

 

পুলিশের তৎপরতায় বড়সড় কোনও অপরাধের পরিকল্পনা আগেভাগেই ভেস্তে গেল বলে মনে করা হচ্ছে। ফরাক্কা থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *