আজকের যে বড় খবরগুলো Miss করে গেছেন, দেখে নিন একনজরে

Spread the love

  • মহাকুম্ভে স্নান সারবেন মোদী
    ৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা ভোট। ওইদিনই মহাকুম্ভে স্নান সারবেন নরেন্দ্র মোদী। কুম্ভস্নানের মাধ্যমে হিন্দুত্বের বার্তা দিতে চাইছেন নরেন্দ্র মোদী। আলোচনা নানা মহলে
  • কুম্ভে অ্যানিমেটেড রামায়ণ
    আজ কুম্ভ মেলায় প্রদর্শন করা হল রামায়ণ। দ্য লেজেন্ড অফ প্রিন্স রাম নামক অ্যানিমেশন দিন্দি তামিল তেলুগু ইংরেজি ভাষায় মেলায় দেখানো হল শিশুদের। কুম্ভের ইতিহাসে এই প্রথম অ্যানিমেশন দেখানো হয়েছে।
  • পানীয় খাতে ২৫০ মিলিয়ন USD বিনিয়োগ।
    ভারতে মিলিয়নের বিনিয়োগ। পানীয় সেক্টরে ২৫০ মিলিয়ন USD বিনিয়োগ করতে চলেছে বেলজিয়ামের AB InBev কোম্পানি। বিরাট বিনিয়োগের কথা কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান জানিয়েছেন।
  • নারী অধিকার খর্ব করার কারণে আফগানিস্তানকে বয়কটের ডাক উঠছে। কিন্তু ক্রিকেটে রাজনীতি চান না জস বাটলার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যাচ খেলতে পারবেন বলে আশাবাদী জস বাটলার
  • বিশ্বের ১২৪টি শহরের মধ্যে সবচেয়ে দূষিত আজকের ঢাকা। দ্বিতীয় স্থানে দাঁড়ানো ঢাকার IQ এয়ার সূচকে মান ৫১৮। এমন পরিণতি সাম্প্রতিক অতীতে দেখা যায়নি বলে মনে করছেন পরিবেশবিদরা
  • সমস্ত বদলে দিতে চাইছে বাংলাদেশ। এবার পুলিস RAB এবং আনসারের ইউনিফর্ম বদলের কথা স্বরাষ্ট্র উপদেষ্টার মুখে। মূলত পুলিস প্রশাসনকে হাসিনা ঘনিষ্ঠ বলা সরকার এবার পুরনো পোশাকটাও বদলে দিতে চাইছে
  • বাংলাদেশকে সর্বাত্মক সহায়তা করবে জার্মানি। সুইজারল্যান্ডে দ্বিপাক্ষিক বৈঠকে মুহাম্মদ ইউনূসকে একথা জানান চ্যান্সেলর ওলাফ শলৎজ। ছাত্র আন্দোলনের গণতান্ত্রিক চেতনার ভিত্তিতে জুলাই সনদে সই করার কথাও জানান তিনি
  • বেআইনি অভিবাসন এবং পুনর্বাসন থেকে রক্ষা করতে হবে আমেরিকাকে। ডোনাল্ড ট্রাম্পের জ্বালামুখী বার্তার পরই চিন্তায় প্রায় সাড়ে সাত লক্ষ ভারতীয়। চাপে H1B ভিসার অধিকারীরাও। ইতিমধ্যে ১৮ হাজার ভারতীয়কে ফেরত পাঠানোর জন্য চিহ্নিতকরণ করা হয়েছে বলে দাবি একাধিক মাধ্যমে
  • শপথ নিয়েই বৈঠকে
    পররাষ্ট্র দফতরের দায়িত্ব গ্রহণ করেই মার্কিন মুলুকে নতুন যুগের বার্তা দিয়েছেন মার্কো রুবিও। যা কিছু শক্তিশালী এবং নিরাপদ রাষ্ট্র গড়তে সাহায্য করবে তার সবটা করা হবে। শপথ গ্রহণের পরই ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা সারেন রুবিও
  • অলঙ্কারনগরী সুরাটে তৈরি হয়েছে সাড়ে ৪ ক্যারেট হিরের ট্রাম্প। যআ উপহার দেওয়া হবে মার্কিন প্রেসিডেন্টকে। গ্রিনল্যাবে ৮ লক্ষ ৫০ হাজারের বিনিময়ে হিরের খণ্ড তৈরি করা হয়েছে। এটি ইন্দো মার্কিন সম্পর্কের প্রতিক বলে জানিয়েছেন হীরা সংস্থার মালিক
  • স্ত্রীকে প্রণাম, সদ্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন রুবেল এবং শ্বেতা। ভাত কাপড়ের অনুষ্ঠানে স্ত্রীকে প্রণাম। পাল্টা নববধূও প্রণাম করেন সঙ্গীকে। রাজজোটকের ছবিতে ছয়লাপ নেটপাড়া
  • শ্যাম রাজু বাবু ভাইয়ার চরিত্র দেখতে অধীর অপেক্ষা। সব ঠিক থাকলে এইবছরই শুটিং শুরু হবে হেরা ফেরি থ্রির। সংবাদমাধ্যমে আপডেট দিয়েছেন অক্ষয় কুমার
  • ‘বাক্স বন্দি’ বার্লিনে
    বার্লিনে বাক্স বন্দি। তিলোত্তমা সোম অভিনীত বাক্স বন্দি সিনেমাটির প্রদর্শন হতে চলেছে ৭৫তম বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *