দুজনের কম সন্তান থাকলে অন্ধ্রপ্রদেশের পঞ্চায়েত বা পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা যাবে না? এমনই ইঙ্গিত পাওয়া গেল অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর মুখে। চন্দ্রবাবু নাইডুর মন্তব্য শোনা গেছে, আপনাদের বাবা-মা চার-পাঁচ জন সন্তানের জন্ম দিয়েছে। এখন তা অনেকেই এক সন্তানে নামিয়েছে। অনেকে উপার্জনের ইচ্ছায় সন্তান ধারণ করে না। সন্তান ধারণ না করলে কারো অস্তিত্বই থাকতো না। আমি বলছি, কম সন্তান থাকলে সেইসব মানুষকে ভোটে লড়তে দেওয়া উচিত নয়।
মনে করা হচ্ছে স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে প্রায় ৩০ বছর ধরে চলে আসা নিয়মে বদল আনতে চাইছেন চন্দ্রবাবু নাইডু। গত বছর নভেম্বর মাসেই অন্ধ্রপ্রদেশ পঞ্চায়েত রাজ এবং পুরসভা আইন বিল সংশোধনী পাশ হয়। যেখানে রয়েছে, দুই অথবা তার বেশি সন্তান থাকলে পুরসভা ভোটে বা পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করা যাবে।
কম সন্তান ঠেকলে ভোটে টিকিট নেই?


