কুম্ভে আরও VIP, প্রয়াগরাজে ভুটানের রাজা

Spread the love

ভুটানের রাজা জিগমে খেশর নামগেল ওয়াংচুক মহাকুম্ভ দর্শনে সোমবার লখনউ পৌঁছালেন। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লখনউ চৌধুরী চরন সিং বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে পৌঁছে গিয়েছিলেন। মহাকুম্ভ মেলা দর্শন ও পূর্ণ স্থানের কথা রয়েছে ভুটানের রাজার মঙ্গলবার।

এদিন বিমানবন্দর চত্বরে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ভুটানের রাজাকে উষ্ণ অভ্যর্থনা জানাতে। উপস্থিত নৃত্যশিল্পীদের দেখে প্রশংসাও করেন রাজা সাহেব। মঙ্গলবার সকালে প্রয়াগরাজে মহাকুম্ভ- এর দিকে রওনা দেবেন তিনি। শোনা যাচ্ছে ভুটানের রাজা জিগমে খেশর নামগেল ওয়াংচুক মোক্ষ লাভের উদ্দেশ্যে ত্রিবেণী সঙ্গমে স্নানও করবেন। এরপর দেবদর্শন ও নানা আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথাও হয়েছে তার।

গত ১৩ ই জানুয়ারি প্রয়াগরাজে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। প্রথম দিন থেকেই লক্ষ লক্ষ মানুষ মেলায় ভিড় জমাচ্ছেন। ইতিমধ্যেই কয়েক কোটি মানুষ এসেছেন বলে জানা গিয়েছে। ব্যবস্থা দেখে বিদেশি অতিথিরা বেশ আপ্লুত।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *