গঙ্গারামপুরে পুর উৎসব
ম্যারাথন দৌড় প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয়ে গেল গঙ্গারামপুর পুর উৎসব। রবিবার সকালে ঠ্যাঙাপাড়া এলাকা থেকে এই ম্যারাথন দৌড়ের সূচনা হয় এবং তা গঙ্গারামপুর ফুটবল মাঠে গিয়ে শেষ হয়। শীতের সকালে উৎসবের আবহে বিপুল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেন দৌড় প্রতিযোগিতা।
এদিন ম্যারাথন দৌড় প্রতিযোগিতার সূচনা করেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পুরসভার কার্যনিরাহী আধিকারিক সুরজিৎ পুরকায়স্থ, পুর কর্মী শ্যামল দাস সহ গঙ্গারামপুর পুরসভার অন্যান্য কাউন্সিলাররা। প্রতিযোগিতার শুরুতে অংশগ্রহণকারী দৌড়বিদদের উৎসাহিত করতে পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন বার্তা দেওয়া হয়।
এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় দক্ষিণ দিনাজপুর জেলা ছাড়াও পার্শ্ববর্তী মালদা ও উত্তর দিনাজপুর জেলা থেকে প্রায় ৬০০ জন প্রতিযোগী ও প্রতিযোগিনী অংশগ্রহণ করেন। সকাল থেকেই ঠ্যাঙাপাড়া ও ফুটবল মাঠ চত্বরে দর্শকদের ভিড় চোখে পড়ার মতো ছিল। এদিন ম্যারাথনের মাধ্যমে গঙ্গারামপুর পৌর উৎসবের সূচনা হওয়ায় খুশি সকলে।


