চুরির মাল কেনার অভিযোগে চোর সহ ধৃত একাধিক
দীর্ঘদিন ধরেই নন্দীগ্রাম থানা এলাকার বিভিন্ন প্রান্ত থেকে চুরির অভিযোগ আসছিল। নন্দীগ্রামের বিভিন্ন প্রান্তে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখেই প্রথমে তিনিজনকে এবং তাদের জেরা করে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ধৃতরা হল, দেবাশীষ মান্না, প্রদীপ জানা,শেখ আনিসুর ও শেখ রাজা।
পুলিশ সূত্রে জানা গেছে, টাকার বিনিময়ে ধৃতরা চুরি করা বিভিন্ন সামগ্রী গোপনে বিক্রি করে। তিন চোরকে পাকড়াও করার পর তাদের জেরা করে চোরাই মালের ক্রেতা রাজার খোঁজ পায় পুলিশ।
ধৃতদের থেকে বেশ কিছু চুরির সামগ্রী উদ্ধার করেছে নন্দীগ্রাম থানার পুলিশ।
দেবাশীষ মান্নার বাড়ি ভবানীপুর থানা এলাকার তেঁতুল বেড়িয়া গ্রামে। বাকি তিনজনের বাড়ি নন্দীগ্রাম থানা এলাকায়।


