দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে জখম ৪

Spread the love

দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে জখম ৪

 

পূর্ব বর্ধমানের আউসগ্রামের ভেদিয়া রেলওয়ে ওভার ব্রিজ সংলগ্ন এলাকার ঘটনা।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বর্ধমানের দিক থেকে তারাপীঠের দিকে যাচ্ছিল একটি ট্রাভেলার ও বর্ধমানের দিকে আসছিল একটি বোলেরো গাড়ি। আউশগ্রামের ভেদিয়া রেলওয়ে ওভারব্রিজ সংলগ্ন এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয় ট্রাভেলার ও বোলেরো গাড়িটির। দুর্ঘটনার জেরে দুমড়ে মুছরে যায় দুটি গাড়ির সামনে অংশ ও উল্টে যায় বোলেরো গাড়িটি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আউসগ্রাম থানার পুলিশ এবং স্থানীয়দের সহযোগীতায় আহতদের বোলপুরের সিয়ান হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *