বর্ধমান-আরামবাগ ৭ নং রাজ্য সড়কের রায়না থানার মিরেপোতা বাজার এলাকার ঘটনা।
আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে বর্ধমান হাসপাতালে।
স্থানীয় ও পুলিশসূত্রে জানা গেছে,একটি চারচাকা গাড়ি করে আরামবাগের দিকে যাচ্ছিলেন ওই চার জন।হঠ্যাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে তাদের গাড়ি রাস্তার পাশে রাখা একটি বাইকে ধাক্কা মারে পরে ধাক্কা মারে কালভার্টে।দুর্ঘটনার ফলে গাড়ির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্ৰস্থ হয়।


