পথ দুর্ঘটনায় মৃত্যু
পথ দুর্ঘটনায় মৃত্যু হল একজনের আহত ৬ জন ।মৃত ব্যক্তির নাম রেজাউল শেখ ।বাড়ি নগর মীরপাড়া এলাকায়।
সকাল ছয়টা নাগাদ নগর ব্লক মোড়ে দাঁড়িয়ে থাকা একটি বাস কে স্বজোরে ধাক্কা মারে একটি ডাম্পার। তারপরে একটি টোটো দাঁড়িয়ে ছিল সেটাকে টুকরো টুকরো করে দেয় । পাশের চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা লোকদের ধাক্কা মারে। ঘটনায় ৬ জন আহত ও একজনের মৃত্যু হয়। আহতদের খড়গ্রাম গ্রামীণ হাসপাতলে নিয়ে যাওয়া হয়
ডাম্পার টি শেরপুরের দিক থেকে আসছিল খড়গ্রামের দিকে যাচ্ছিল এবং বাসটি দাঁড়িয়ে ছিল ঠিক নগর ব্লক মোড় এলাকায় ।
ঘটনা স্থলে এসে পৌঁছায় খড়গ্রাম থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে পাঠাই ময়নাতদন্তের জন্য।


