পোস্ট অফিসে গ্রাহকদের টাকা নিয়ে চম্পট পিওন,পোস্ট অফিস ঘেরাও করে বিক্ষোভ গ্রাহকদের, ঘটনাস্থলে পুলিশ

Spread the love

পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৬ নং জলিমান্দা গ্রাম পঞ্চায়েতের সাঁইতল গ্রামে পোস্ট অফিসের পিওন গ্রাহকদের কাছে টাকা নিয়ে প্রতারণা করেছে বলে অভিযোগ তুলেছে গ্রাহকরা। আর এই অভিযোগ তুলে পোস্ট অফিস ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে গ্রাহকরা। যদিও এই বিষয় নিয়ে পোস্ট অফিস কর্তিপক্ষ নিশ্চুপ।বেশ কিছু গ্রাহকের কাছ থেকে টাকা নিয়ে তাদের পাশবুকে সই করে স্ট্যাম্প মেরে দেয়। কিন্তু পরে যখন তারা নিজেদের অ্যাকাউন্ট চেক করে দেখে অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। আর তারপরেই তারা পোস্ট অফিস ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে।এই মুহুর্তে ডেবরা থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। প্রায় ৮ লক্ষ টাকার প্রতারনা করেছে অমল দোলাই নামে ওই পিওন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *