মাঠে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতের ঘটনায় মৃত্যু হল এক যুবকের। ঘটনা বাগমুন্ডি থানার ধসকা গ্রামের। মৃত যুবকের নাম সুকুচাঁদ মান্ডি বয়স ৩৫ বছর বাড়ি ধসকা গ্রামেই।
মৃতের দাদা পাইলট মান্ডি জানান জমিতে কাজ করছিল সুকুচাঁদ। দুপুর একটা হঠাৎ আকাশ কালো করে বৃষ্টি নামে। বৃষ্টির হাত থেকে বাঁচতে বড়গাছের তলায় আশ্রয় নেয় । সেখানে বজ্রপাতে গুরুতর আহত হয়। তাড়াতাড়ি উদ্ধার করে বলরামপুরের বাঁশগড় হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।


