ব্যাঙ্ক জালিয়াতি কাণ্ডে ফের তলব

Spread the love

ব্যাঙ্ক জালিয়াতি কাণ্ডে ফের তলব

 

 

বর্ধমান পুরসভার

ব্যাঙ্ক জালিয়াতিকাণ্ডে এ বার পুরসভার তদন্তে এলেন মহারাষ্ট্রের নাগপুর পুলিশ। সোমবার নাগপুর পুলিশের ৩ সদস্যের একটি দল বর্ধমান পুরসভায় আসেন দুপুরে। প্রথমে তারা যান পুরসভার

অ্যাকাউন্ট বিভাগে।তারপর ঢোকে পুরসভার চেয়ারম্যানের ঘরে।তারা দীর্ঘক্ষণ তদন্ত করেন। এর আগে

চেয়ারম্যানকে তলব করে মহারাষ্ট্র পুলিশ। অভিযোগ, পুরসভার চেক ব্যবহার করে ব্যাঙ্ক থেকে প্রায় ১ কোটি ৪৬ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে। ওই ঘটনায় তদন্তের স্বার্থেই পুরসভার চেয়ারম্যানকে ডেকে পাঠানো হয় মহারাষ্ট্রের আর্থিক অপরাধদমন শাখার সামনে হাজির হওয়ার জন্য।ঘটনাটি ঘটে গত ২০২৪ সালের আগস্ট মাসে। অভিযোগ, বর্ধমান পুরসভার দু’টি চেক ব্যবহার করে মহারাষ্ট্রের নাগপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের হিঙ্গনঘাট শাখা থেকে ১ কোটি ৪৫ লক্ষ ৭৩ হাজার টাকা তুলে নেওয়া হয়। চেক দু’টি একটি স্বর্ণবিপণির নামে কাটা হয়েছিল। প্রথম দফায় পুরসভার অ্যাকাউন্ট থেকে ৪৮ লক্ষ ২১ হাজার টাকা তোলা হয়। পরে আরও একটি চেকে তোলা হয় ৯৭ লক্ষ ৫২ হাজার টাকা। চেকগুলিতে পুরসভার একাধিক আধিকারিকের সই জাল করা হয়েছিল বলে অভিযোগ। পর পর দু’টি চেক ব্যবহার করে কী ভাবে এত টাকা তোলা হল, তা নিয়ে বিতর্ক শুরু হয়। তদন্তে নামে মহারাষ্ট পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুরসভার এক অস্থায়ী কর্মীকে গ্রেফতার করে আর্থিক অপরাধদমন শাখা। তদন্তের প্রয়োজনে তাঁকে মহারাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে মহারাষ্ট্র থেকে গ্রেফতার করা হয় আরও চার জনকে।

চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার বলেন, নাগপুর পুলিশ তদন্তের জন্য পাঁচজনকে তলব করছিল।কিন্তু আমি তাদের বলি পাঁচজনকে তলব করা হলে আমাদের অ্যাকাউন্ড বিভাগ অচল হয়ে যাবে। শেষ পর্যন্ত একজন কর্মীকে ১৬ ফেব্রুয়ারীর মধ্যে নাগপুর পুলিশ হাজিরা দিতে বলেছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *