শুক্রবার ভোরে এক মহিলা সহ ৬ দুষ্কৃতি পুলিশের জালে ধরা পড়ে । ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনা জেলার ঢোলা হাট থানার ভগবানপুর এলাকার ঘটনা। ধৃতদের কাছ থেকে একটি গুলি ভর্তি বিদেশি পিস্তল ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও একটি টাটা সুমো বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতরা সুন্দরবনে বিভিন্ন রকম চোরা কারবারের সঙ্গে যুক্ত বলে পুলিশের অনুমান।
এদিন ভোরে টাটা সুমো গাড়িতে করে এক মহিলা সহ ৬জন দুষ্কৃতী সুন্দরবনের পাথরপ্রতিমা এলাকায় যাচ্ছিল। মাঝ রাস্তায় পুলিশের নাকা চেকিংয়ে তল্লাশি অভিযানের সময় আগ্নেয়াস্ত্র সহ হাতেনাতে ধরা পড়ে তারা। প্রাথমিকভাবে পুলিশের জিজ্ঞাসাবাদে তারা সেরকম সদুত্তর দিতে পারেনি। ধৃতরা সকলেই দক্ষিণ ২৪ পরগনার আমতলা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।
ধৃতরা কেন আগ্নেয়াস্ত্র নিয়ে সুন্দরবনের দিকে যাচ্ছিল, ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে আরও পরিষ্কার হতে চাইছে পুলিশ। ধৃতদেরকে আজ কাকদ্বীপ আদালতে তোলা হয়েছে।ধৃতদের কাছ থেকে একটি ধারালো অস্ত্র, একটি পিস্তল ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। এদিন ধৃতদের কাকদ্বীপ আদালতে তোলা হলে বিচারক তাদের ২ জনকে ৩ দিনের পুলিশি হেফাজতও বাকিদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।
indinews24


