রামদেবের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে এক বিভ্রান্তি সংক্রান্ত বিজ্ঞাপনী মামলায়

Spread the love

রামদেবের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে এক বিভ্রান্তি সংক্রান্ত বিজ্ঞাপনী মামলায়। শুধু বাবা রামদেব নয় পতঞ্জলির সহ প্রতিষ্ঠাতা আচার্য বাল কৃষ্ণের বিরুদ্ধেও একই পরোয়ানা জারি হয়েছে।
কেরলের এক নিম্ন আদালত বাবা রামদেব এবং আচার্য বালকৃষ্ণের বিরুদ্ধে জামিনযোগ্য মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন। দিব্য ফার্মাসি পতঞ্জলির অধীনস্থ। আর এই দিব্য ফার্মেসির বিরুদ্ধে উঠেছে বিভ্রান্তিমূলক বিজ্ঞাপন ছড়ানোর অভিযোগ। রামদেব এবং বালকৃষ্ণের গত ১৬ ই জানুয়ারি কেরলের পালাক্কড় আদালতে স্বশরীরে হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু হাজিরা না দেওয়ায় এই পরোয়ানা জারি করেছে আদালত। দিব ফার্মেসির কিছু বিজ্ঞাপন ঘিরে কয়েকটি ফৌজদারী মামলা রুজু হয়েছে কেরলের বিভিন্ন জায়গায়।
এই সংস্থা গত দু বছরে প্রচুর তর্ক বিতর্কে জড়িয়েছে এমনকি আই এম এ এই বিজ্ঞপ্তি নিয়ে আপত্তি ও জানিয়েছে। অবশেষে সুপ্রিম কোর্টেও এই বিজ্ঞাপন বিতর্ক স্নান করে নিয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *