অস্থায়ী কার্যালয় উদ্বোধন হুমায়ুনের
বেলডাঙায় অস্থায়ী কার্যালয় উদ্বোধন করলেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীর। শুক্রবার বিকেলে বেলডাঙ্গা বড়ুয়া মোড়ে ওই অস্থায়ী কার্যালয় ফিতে কেটে উদ্বোধন করেন হুমায়ুন। এদিন হুমায়ুন বলেন ,বহরমপুর এবং জঙ্গিপুর সাংগঠনিক জেলায় ধীরে ধীরে দলীয় পদাধিকারী নিয়োগ করা হবে। এছাড়া রাজ্যের সাতটি জেলায় কনভেনার সহ পর্যবেক্ষক ঘোষণা করা হয়েছে। আগামী ৩১ শে জানুয়ারির মধ্যে রাজ্যের সমস্ত জেলায় দলীয় পদাধিকারীদের নাম ঘোষণা করা হবে। এছাড়া রাজ্য সভাপতির নাম ঘোষণা করা হবে। উল্লেখ্য, রেজিনগরে বাবরি মসজিদ শিলান্যাসের পর নতুন দল ঘোষণা করেন হুমায়ুন। জনতা উন্নয়ন পার্টি নামে দল ঘোষণা করার পর ধীরে ধীরে সংগঠন মজবুত করতে চাইছেন হুমায়ুন।


