আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ গ্রেফতার
নদিয়ার অন্তর্গত সগুনা কৃষ্ণপুর এলাকা থেকে
ধনঞ্জয় শিকদার নামে এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করে কল্যাণী থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে ধনঞ্জয়ের বাড়িতে হানা দেয় পুলিশ। তার বাড়িতে তল্লাশি চালিয়ে ১ টি আগ্নেয়াস্ত্র ও ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ধনঞ্জয়কে।
কোথা থেকে সে ওই আগ্নেয়াস্ত্র ও কার্তুজ পেল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
শনিবার ধৃতকে কল্যাণী মহকুমা আদালতে তোলা হয়।


