আগ্নেয়াস্ত্র তৈরির কারবারি, দুই যুবককে গ্রেফতার

Spread the love

গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের ডোমকল থানার ছাগলখালী এলাকায় রাজু মন্ডল নামে এক যুবকের বাড়িতে তাকে আটক করে অভিযান চালাই ডোমকল থানার পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার হয় একটি ওয়ান শাটার পিস্তল সহ দু রাউন্ড গুলি, তারপরে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ এবং তার আগ্নেয় অস্ত্র তৈরির সঙ্গে যুক্ত থাকা আরও একজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় এই রাজু মন্ডল দীর্ঘদিন ধরে বাড়িতে আগ্নেয়াস্ত্র তৈরি কারবার কাজ করছিলেন গোপনে খবর পেয়ে তাদের দুজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম রাজু মন্ডল ও ইন্তাজুল শেখ। ইন্তাজুল শেখের বাড়ি ডোমকলের জুগিনদা বিশ্বাস পাড়া এলাকায়। ধৃতদের বুধবার বিচারকের কাছে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয়। এই অস্ত্র কার বারীতে আর কে বা কারা জড়িত আছে ঘটনার পুরো তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *