এককথায় অপূর্ব। কুম্ভ মেলায় ত্রিবেণী সঙ্গমে জমজমাট। মাথায় মাথায় ছয়লাপ। প্রথম ১৫ দিনে ১৫ কোটি পুণ্যার্থীর ভিড় রেকর্ড গড়েছে প্রয়াগরাজে।

অদ্ভুত আলোর ছটা। মহাকাশ থেকে মহাকুম্ভের আলোর ছবি পাঠালেন নাসার নভোশ্চর ডন পেটিট। গঙ্গায় প্রজ্জ্বলিত প্রদীপের ছবি দৃশ্যমান মহাকাশ থেকে
মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩৫ থেকে মৌনী অমাবস্যা। পুণ্য তিথিতে গঙ্গায় অমৃতস্নান। মনে করা হয় গঙ্গার জল এইদিন অমৃতে পরিণত হয়। উপবাস রেখে মৌনতা পালনের মাধ্যমে বাকসিদ্ধি অর্জন করেন বহু পুণ্যার্থী।
হিন্দু মুসলিম বিদ্বেষের জায়গাই নেই। মহাকুম্ভে গঙ্গায় পুণ্যস্নান করতে চলেছেন পরিচালক কবীর খান। কুম্ভকে বিশ্বের সবচেয়ে বড় আধ্যাত্মিক সমাবেশ বলেছেন তিনি।
কুম্ভ মেলায় বিয়ে। গ্রীক বান্ধবী পেনেলোপকে বিয়ে করলেন ভারতীয় যুবক সিদ্ধার্থ। কন্যাদান করেছেন জুনা আখরার মহামণ্ডলেশ্বর স্বামী জ্যোতিন্দ্র নন্দ গিরি। ২৬ জানুয়ারি বিয়ের ছবি ভাইরাল নেট দুনিয়ায়



