রাজ্যে শুরু এসআইআর অর্থাৎ ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া। বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছে বিএলও-রা। উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে এনুমারেশন ফর্ম ঘিরে আতঙ্ক, জানা গিয়েছে, বিএলওদের ভুল তথ্য দেওয়ায় আতঙ্কে রয়েছে এলাকাবাসী। এই নিয়ে বিডিওর দ্বারস্থ হয় তারা, অভিযোগ ফর্মে ভুল পিন নম্বর, ভুল থানা দেওয়া আছে বেশ কয়েকজনের যার দরুন অযথাই ডিটেনশন ক্যাম্পে যেতে হতে পারে তাদের। বিডিওর দাবি ফর্ম কেটে ঠিক করে জমা দিলেই সেই ফর্ম গ্রহণযোগ্য কিন্তু ফর্মে স্পষ্ট সেটা আইনত অপরাধ লেখা থাকায় রীতিমতো আতঙ্কে রয়েছে এলাকাবাসী।


