আজ দুপুরে কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডে সরকারি বাসের ধাক্কায় গুরুতর আহত হন এক ব্যক্তি।জানা গেছে, কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডে সিগনালে রাস্তা পার হতে গিয়ে সরকারি বাসের ধাক্কায় গুরুতর জখম হন কাঁথির শ্রীরামপুরের বাসিন্দা গনেশ গিরি। বয়স ৮০ বছর। বাসের সঙ্গে দুর্ঘটনার ফলে পায়ে নিচের অংশ হাঁটু থেকে কেটে আলাদা হয়ে যায়। স্থানীয়রা তড়িঘড়ি আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। ঘটনার পরপরই কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডে ব্যাপক যানজট হয়। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।


