কৃষকের ধানের গাদায় আগুন!
নদীয়া শান্তিপুর ব্লকের আরবান্দি ১ নম্বর পঞ্চায়েতের নারায়ণপুর গ্রামের ঘটনা।
প্রায় এক বিঘে ধানের জমিতে ধান জমির মধ্যেই ছয়টি স্তুপ আকারে রেখেছিলেন। ভেবেছিলেন আজ ঝাড়াই বাছাইয়ের কাজ শুরু করবেন। অভিযোগ, সেই তিন তিনটি ধানের গাদায় এবং আগুন দিয়ে পুড়িয়ে দিল দুষ্কৃতীরা! তিন তিনটি ধানের গাদায় যাতে সমানভাবে আগুন লাগতে পারে সেই কারণে দুষ্কৃতীরা গতকাল মধ্যরাতে পরিকল্পনামাফিক ধানের আটি ফেলে তিনটি স্তুপের সাথে সাথে সমন্বয়ে করেছে যাতে একটি ধানের গাদার আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে অন্যটির মধ্যে।
তদন্তে শান্তিপুর থানার পুলিশ।


