কেন্দ্রীয় কর্মীদের জন্য উৎসবের মরশুমে সুখবর!

Spread the love

মহানবমীতেই চূড়ান্ত হতে পারে ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত

দেশজুড়ে নবরাত্রির আমেজে উৎসবের উপহার হিসাবে নতুন জিএসটি চালু করেছিল কেন্দ্র। এবার আরও এক বড় খুশির খবর অপেক্ষা করছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য। সূত্রের খবর অনুযায়ী, মহার্ঘ ভাতা (DA) বাড়ানোর পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার।

ক্যাবিনেটের বৈঠক বসবে মহানবমীর দিনেই। সেখানেই চূড়ান্ত হতে পারে এই সিদ্ধান্ত। কেন্দ্রীয় কর্মচারীদের পাশাপাশি পেনশনভোগীরাও এর সুবিধা পাবেন বলে অনুমান। অর্থনৈতিক মহল মনে করছে, উৎসবের মরশুমে কর্মীদের হাতে বাড়তি অর্থ আসায় বাজারে চাহিদা আরও বাড়বে।

এর আগে প্রতিবছর নির্দিষ্ট সময় অন্তর মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হলেও উৎসবের মরশুমে এই বাড়তি সুবিধা কর্মীদের জন্য বিশেষ প্রাপ্তি হয়ে দাঁড়াবে। ফলে কেন্দ্রীয় কর্মীদের মুখে হাসি ফোটার সম্ভাবনা প্রবল।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *