গয়নার দোকানে চুরি লুট নগদ ও রূপোর গয়না। চুরির ঘটনা পূর্ব বর্ধমানের গুসকরা শহরে। বুধবার গভীর রাতে শহরের ১৬ নম্বর ওয়ার্ডের ধারাপাড়ায় রাস্তার ধারে অবস্থিত একটি গয়নার দোকানে সিঁধ কেটে চুরির ঘটনায়। চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
দোকানের মালিক মহাদেব পালের বক্তব্য, দোকানে প্রায় ৭ হাজার টাকা ছিল, সেই টাকাও লুট হয়েছে। পাশাপাশি বেশ কিছু রূপোর অলংকার চুরি গেছে। বৃহস্পতিবার সকালে বাজারের অন্যান্য ব্যবসায়ীরা দোকানের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। এরপর তাঁরা মালিককে খবর দেন। খবর পেয়ে মহাদেব পাল দোকানে এসে পরিস্থিতি দেখেন এবং সঙ্গে সঙ্গে গুসকরা পুলিশ ফাঁড়ি-তে লিখিত অভিযোগ দায়ের করেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।


