গাঁজা পাচারের আগে পুলিশের জালে এক মহিলা, উদ্ধার প্রায় সাড়ে ১৮ কেজি গাঁজা। গ্রেফতার মহিলা। ধৃত মহিলার নাম সুবিতা বিশ্বাস। বাড়ি দার্জিলিং জেলার মাটিগাড়া এলাকায়। জানা গিয়েছে শনিবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে ইসলামপুর থানার আদলগছ এলাকায় ২৭ নম্বর জাতীয় সড়কের তিনটি গাঁজা ভর্তি ব্যাগ নিয়ে পাঁচারের উদ্দেশ্যে দাড়িয়ে ছিল ওই মহিলা। ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশ ওই মহিলা আটক করে তল্লাশি চালালে তিনটি ব্যাগ থেকে প্রায় সাড়ে ১৮ কেজি গাঁজা উদ্ধার হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে। মহিলার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজি করে আইনি পদক্ষেপ শুরু করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশ।
গাঁজা পাচারে জালে মহিলা!


