গাঁজা সহ গ্রেফতার

Spread the love

কোচবিহারের মাথাভাঙার নিশিগঞ্জ এলাকায় গাজা সহ গ্রেফতার ১। ঘটনাটি মাথাভাঙ্গা কোচবিহার ১৬ নং রাজ্য সড়কে নিশিগঞ্জ দমকল কেন্দ্র সংলগ্ন এলাকায়।জানা গেছে এদিন এক যুবককে আটক করে তল্লাশি চালায় নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ।তখন দুটি ব্যাগে তল্লাশি চালিয়ে গাঁজা উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর কোচবিহার কোতোয়ালি থানার চান্দামারি গ্রাম পঞ্চায়েতের রাজপুর গ্রামের বয়স বাইশের যুবক গৌরাঙ্গ বর্মনকে আটক করে তল্লাশি চালালে তার কাছে থাকা দুটি ব্যাগ থেকে প্রায় ২২ কেজি ২৮২ গ্রাম গাঁজা উদ্ধার হয়।এরপর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেই গাঁজা বাজেয়াপ্ত করার পাশাপাশি ওই যুবককে গ্রেফতার করে তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *