গাঁজা সহ গ্রেফতার
কোচবিহারের শীতলকুচি সড়কের উপেন বর্মণ সেতু সংলগ্ন রাজ্য সড়কে বেসরকারি বাস থেকে ৩৪ কেজি গাঁজা উদ্ধার। গাঁজা সহ গ্রেপ্তার ৩ জন। জানা গিয়েছে, একটি বেসরকারি বাস সিতাই থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শীতলকুচি থানার পুলিশ উপেন বর্মন সেতু সংলগ্ন রাজ্য সড়কের ওই বেসরকারি বাসটি থামিয়ে তল্লাশি চালিয়ে মোট ৩৪ কেজি গাজা সহ তিনজনকে গ্রেফতার করে। জানা যায় গ্রেফতার হওয়া এক ব্যক্তির বাড়ি নদীয়া জেলায় এবং অপর দুইজনের বাড়ি কোচবিহার জেলার সিতাই ও দিনহাটায় এলাকায়। পুলিশ সংশ্লিষ্ট ধারায় মামলার রুজু করেছে বলে জানা গেছে। ধৃতরা হলেন পলাশ মণ্ডল, কিশোর কুমার রায় ও সবুজ বর্মন।


