গাড়িতে ১০ লাখের সোনা?
হুগলিতে নাকা তল্লাশিতে আটক করা হল ১০ লাখ টাকার সোনা।
ব্যাঙ্গালোর থেকে বারুইপুর হয়ে নবদীপ যাচ্ছিল সোনা।
জানা গিয়েছে, রবিবার বিকাল সারে তিনটে নাগাদ গুপ্তিপাড়া বাধাগাছি মীরডাঙার কাছে এসটিকেকে রোডে নাকা তল্লাসী চালাচ্ছিল কমিশন।কেন্দ্রীয় বাহিনী পুলিশ নিয়ে সেই তল্লাসী চালানোর সময় একটি চার চাকা গাড়ি আটক করা হয়।
গাড়িতে ড্রাইভার ছাড়া একজন যুবক যাত্রী ছিলেন।
যুবকের কাছে থাকা একটি কালো ব্যাগে তল্লাসী চালিয়ে একটি বাক্সে সোনার গহনা পাওয়া যায়।সোনার হার এবং লোকেট ছিল।
ওই যুবককে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় বাড়িতে ছিল গহনা।তারপর বলে বারুইপুর থেকে নিয়ে নবদ্বীপ যাচ্ছে।
যদিও গহনার কোনো ক্যাশমেমো বা কাগজ দেখাতে পারেননি যুবক।
নাকার দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট দীপ্তেশ চৌধুরী জানান,রাস্তায় সন্দেহ ভাজন গাড়িতে তল্লাসী চালানো হচ্ছে কমিশনের নির্দেশ মেনে।বেআইনি টাকা অস্ত্র সোনা নিয়ে যাওয়া হচ্ছে কিনা তা দেখা হচ্ছে।
সেই মত আজ এসটিকেকে রোডে তল্লাসী চলছিল।একটি গাড়ি থেকে সত্তর গ্রামের কিছু বেশি সোনা আটক করা হয়েছে।পুলিশ আধিকারীকরা স্থানীয় জুয়েলারী দোকান থেকে ওজন করার যন্ত্র নিয়ে এসে মাপেন।
সঠিক কোনো কাগজ দেখাতে না পারায় সোনার গহনা সিজ করা হয়েছে।আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


