গাড়ির ধাক্কায় মৃত্যু!

Spread the love

গাড়ির ধাক্কায় মৃত্যু!

 

 

জাতীয় সড়কের ওপর বেলদাগামী কোনো এক গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হলো এক কাপড় ব্যবসায়ীর। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কের দাঁতন থানার শাঁখারী বাজার এলাকায়। মৃত কাপড় ব্যবসায়ীর নাম গদাধর দাস,বয়স ৬২ বছর,বাড়ি দাঁতন থানার মনোহরপুরের শাঁখারী বাজার এলাকায়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার সকালে বাড়ি থেকে বেরিয়ে দোকানে আসার পথে বেলদাগামী কোনো একটি গাড়ি পেছন থেকে ধাক্কা মারে সাইকেলে থাকা ওই ব্যবসায়ীকে। এরপর জাতীয় সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন ওই ব্যবসায়ী। স্থানীয়রা আহত অবস্থায় তড়িঘড়ি তাঁকে দাঁতন গ্রামীণ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরিবারের বক্তব্য প্রত্যেকদিনের মতো এদিনও সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে মনোহরপুর বাজার এলাকায় কাপড়ের দোকান খুলতে এসেছিলেন। সেই সময়ে কোনো এক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা মারে ওই ব্যবসায়ীকে। যার ফলে গুরুতর আহত হন তিনি। এরপর তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে দাঁতন থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠানোর জন্য হাসপাতাল থেকে সংগ্রহ করেছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *