দক্ষিণ চব্বিশ পরগনা গোসাবা থানার অন্তর্গত বালি ১ নং গ্রাম পঞ্চায়েতের আমলামেথি থেকে রমেশ গায়েন নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে গোসোবা থানা পুলিশ ।ধৃতের কাছ থেকে একটি দেশি বন্দুক উদ্ধার করেছে গোসাবা থানা পুলিশ । পুলিশ সূত্রে খবর গোপন সূত্রে খবর পেয়ে গোসাবা থানার পুলিশ রমেশ গায়েন নামে এক দুষ্কৃতিকে আমলামেথি থেকে গ্রেফতার করা হয়েছে বৃহস্পতিবার গভীর রাতে ধৃতের বাড়ি থেকে একটি বড় দেশি বন্দুক উদ্ধার করা হয়েছে।ধৃতকে আজ অর্থাৎ শুক্রবার দিন দুপুরে আলিপুর আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি ধৃত এই বন্দুক কোথা থেকে পেল কি উদ্দেশ্যে নিজের কাছে দেখেছিল তা জানার জন্য ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আবেদন জানানো হবে আলিপুর আদালতে।যদিও ধৃত রমেশ গায়েন সে এলাকায় নিজে তৃণমূল করে বলে জানিয়েছে এবং সে নিজে বিধায়ককে তার কাছে থাকা বন্দুকের কথা জানিয়েছিল বলে জানিয়েছে ধৃত রমেশ গায়েন। যদিও এ বিষয়ে গোসোবার সুব্রত মন্ডল কে ফোন করা হলে তিনি বলেন ও এলাকায় আর এস পি করে। তৃণমূল করেনা।মিথ্যা কথা বলছে। এ বিষয়ে গোসবা ব্লক তৃণমূল কংগ্রেসের কনভেনার অনিমেষ মণ্ডল জানান একসময় আর এস পি করতো। বিগত দিনে এরা তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপর আক্রমন চালিয়েছে। তবে এখন কোন দাদার সমর্থন নিয়ে তৃণনুল কংগ্রেস কে ধ্বংস করা যাবে না। যদিও RSP র রাজ্য যুব সম্পাদক আদিত্য জোরদার জানিয়েছেন অভিযুক্ত তৃণমূলের ছত্রছায়ায় রয়েছে। এখন তৃণমূল নিজেদের পাপ ঢাকতে অন্যের নাম করছে।
গোসাবা থেকে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতী গ্রেফতার


