অবৈধ চীনা মাঞ্জা সুতো সহ ২ জনকে গ্রেফতার করয়েছে ঘোলা থানার পুলিশ।গত ১৭ ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন খড়দহ সদরহাটে কল্যাণী এক্সপ্রেসওয়েতে চীনা মানজা সুতো গলায় বেঁধে মৃত্যু হয় প্রাক্তন সেনা জওয়ানের।।আর তারপর থেকেই বারাকপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানার অন্তর্গত এলাকায় অভিযান চালায় পুলিশ।।আজ সকালে ঘোলা লেনিনগর ও দক্ষিন যোগেন্দ্রনগর এলাকায় অভিযান চালিয়ে সুজিত বর ও রোহিত বিশ্বাস নামে দুই ব্যক্তিকে প্রচুর অবৈধ চীনা মাঞ্জা সুতোসহ গ্রেপ্তার করল ঘোলা থানার পুলিশ।।আজ অভিযুক্তদের বারাকপুর আদালতে পাঠানো হবে


