চুরি যাওয়ার এক দিনের মধ্যে গ্রেফতার চোর, উদ্ধার গয়নাও

Spread the love

চলতি মাসের ২৫ তারিখে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার শিমুলপুর ষষ্ঠী তলায় সুজন বিশ্বাস নামে এক ব্যাক্তির বাড়িতে চুরি হয়। চুরির একদিনের মধ্যে চোরকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতের নাম সুরজিৎ মন্ডল। তার কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া ৪০ গ্রাম সোনা ও ৬০ গ্রাম রুপোর গহনা।
পুলিশ সূত্রে খবর, চুরি করার পর চোরাই মাল বিক্রি জন্য বিভিন্ন যায়গায় ঘোরাঘুরি করছিল সুরজিৎ। গোপন সূত্রে খবর পেয়ে সুরজিৎ কে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *