হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচ হবে দুবাইতে। গ্রুপ পর্বের তিনটি ম্যাচ তো বটেই, যদি সেমিফাইনালে ফাইনালে ভারত যেতে পারে তাহলে দুবাই শহরেই খেলতে নামবেন তারা। ইতিমধ্যে টিকিট বিক্রিও শুরু হয়ে গেছে। টিকিটের দাম কত টাকা থেকে শুরু হচ্ছে জানলে মাথায় হাত পড়ে যাবে।
চ্যাম্পিয়ন ট্রফি আয়োজন নিয়ে বেশ ডামাডোল হয়েছে। ভারত পাকিস্তানে খেলতে যাবে না নিরাপত্তা জনিত কারণে। তাই দুবাইয়ে ভারতের ম্যাচ হবে। ২০ শে ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ ভারতের। ভারত পাক মহাযুদ্ধ ২৩শে ফেব্রুয়ারি। এই নিয়ে উন্মাদনা তুঙ্গে উঠেছে এবং ম্যাচের টিকিট বিক্রিও শুরু হয়ে গিয়েছে।
অনলাইনে সোমবার থেকেই টিকিট পাওয়া যাচ্ছে। সকলের সাধ্যের মধ্যেই টিকিট মূল্য রয়েছে। ১২৫ দিহরাম সাধারণ আসনের টিকিটের দাম, এখনো প্রকাশ্যে আনা হয়নি গ্যালারির টিকিটের দাম। তবে ইতিমধ্যে লাইন বাড়তে শুরু করেছে ওয়েবসাইটে।
পাকিস্তানেও কিছু ম্যাচ অনুষ্ঠিত হবে। রাওয়ালপিন্ডি , লাহোর, করাচির স্টেডিয়াম গুলোতে খেলা হবে। পাকিস্তানের ১৩৮ কেন্দ্রে টিকিট পাওয়া যাচ্ছে। এছাড়াও অনলাইনেও টিকিট পাওয়া যাচ্ছে। তবে সকলের মূল নজর ভারত পাক মহাযুদ্ধে।
আগেরবার ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। এদিকে ২০২৩ এর ওয়ানডে বিশ্বকাপ বা ২০২৪ এর টি-টোয়েন্টি বিশ্বকাপ হোক উভয় ক্ষেত্রেই জিতেছে ভারত সেনা। আসন্ন ম্যাচে কি হবে এবার সেটাই দেখার অপেক্ষা।


