ছিনতাই হয়ে যাওয়া মোবাইল উদ্ধার

Spread the love

ছিনতাই হয়ে যাওয়া মোবাইল উদ্ধার

 

ট্রেনে কিংবা স্টেশনে যাত্রীদের ছিনতাই হয়ে যাওয়া ১৬টি মোবাইল উদ্ধার করল বহরমপুর জি আর পি। মঙ্গলবার বহরমপুর জি আর পি স্টেশনে রেল পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে ১১ জনকে তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফিরিয়ে দেওয়া হয়। উপস্থিত ছিলেন এসআরপি-শিয়ালদহ দেবর্ষি দত্ত, এস আর পি রাণাঘাট অরূপ ভৌমিক, বহরমপুর জিআরপিএস এস আই পুলক মন্ডল অন্যান্য আধিকারিকরা। নিজেদের হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে খুশি মোবাইল উপভোক্তারা। এসআরপি-শিয়ালদা দেবর্ষি দত্ত জানান লোকেশন ট্র্যাক করে মোবাইলগুলি উদ্ধার করা হয়েছে। তবে কাউকে গ্রেফতার করা হয়নি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *