জলের জন্য রাস্তায়

Spread the love

পর্যাপ্ত পরিমাণে অনিয়নিত পানীয় জল না পাওয়ায় পথ অবরোধ করে বিক্ষোভ ডানকুনিতে।
ডানকুনি পৌরসভার 19 নং ওয়ার্ডের মল্লিক পাড়া সহ বেশকিছু এলাকায় জল সংকট দেখা দিয়েছে বেশ কয়েকদিন ধরে। অভিযোগ, স্থানীয় কাউন্সিলরকে জানিয়েও কোনও সুরাহা মেলেনি। তাই বাধ্য হয়ে এলাকার বাসিন্দারা বেনারস রোডে গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে ডানকুনি থানার পুলিশ এসে অবরোধ তোলে।
এলাকাবাসীর অভিযোগ, ওয়ার্ডের বিভিন্ন বাড়িতে পানীয় জলের পাইপ লাইন থাকা সত্বেও অনিয়মিত জল দেওয়া হয়। ফলে বাধ্য হয়ে আজ ওয়ার্ডের মহিলারা এলাকা ছেড়ে মেইন রাস্তায় এসে জলের জন্য লাইন দিয়ে জল নিতে বাধ্য হয়েছে।
ক্ষিপ্ত বাসিন্দারা পৌরসভায় এসে বিক্ষোভ দেখায়। পৌরসভার ভিতর ওয়ার্ডের কাউন্সিলার কবিরুল আলম কে দেখেও আরো বিক্ষোভ ফেটে পরে।
ডানকুনি পৌরসভার চেয়ারম্যান হাসিনা শবনম বলেন, লো ভোল্টেজ থাকার জন্য পাম্পের মাধ্যমে ঠিক করে জল তোলা যাচ্ছে না। বিদ্যুৎ দফতর কে বিষয়টি জানানো হয়েছে। এলাকায় পৌরসভার পানীয় জলের গাড়ি পাঠানোর ব্যাবস্থা করা হয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *