জাতীয় সড়কে গ্যাস লিক!

Spread the love

জাতীয় সড়কে গ্যাস লিক!

 

১৯ নম্বর জাতীয় সরক এর উপর ক্যাপসুল সিলিন্ডার থেকে গ্যাস লিক,জাতীয় সড়কে বন্ধ যান চলাচল,ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ ও দমকলের কর্মীরা।

 

গোপালপুর থেকে পানাগড় শিল্পতালুকে যাওয়ার পথে একটি গ্যাস ট্যাঙ্কার বোঝাই ট্রেলারে থাকা ক্যাপসুল সিলিন্ডার থেকে গ্যাস লিক করার ফলে ট্রেলার টিকে জাতীয় সড়কের ওপর দাঁড় করিয়ে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে কাঁকসার বিরুডিহায় বায়ু সেনা ছাউনির গেটের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে। কলকাতা গামি রাস্তায়। জাতীয় সড়কের ওপর গাড়িটি দাঁড়িয়ে যাওয়ার ফলে। জাতীয় সড়কের কলকাতা গামী রাস্তায় বন্ধ হয়ে যায় জান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন। দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকা ঘিরে দেয়। খবর দেওয়া হয় সংস্থার আধিকারিকদের। প্রায় এক ঘন্টা পর সংস্থার আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শুরু করে। দমকলের আধিকারিকরা জানিয়েছেন তারা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছান। তবে বড় কোন ঘটনা না ঘটলেও জাতীয় সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *