জুয়ার আসরে পুলিশের হানা!
জুয়ার আসরে হানা দিয়ে তিন জুয়াড়িকে গ্রেফতার করেছে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশ। ধৃতেরা হলো সুভাষ নগরের বাসিন্দা মোহন মণ্ডল, কালীনারায়ণ পুরের বাসিন্দা আকাশ মণ্ডল ও কৃষ্ণনগরের জোড়া মসজিদ এলাকার বাসিন্দা প্রেম ভুই মালী। পুলিশ সূত্রে জানা গিয়েছে শনিবার রাতে কৃষ্ণনগরের গোহাট এলাকায় জুয়ার আসর বসেছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে হানা দেয়। পুলিশ দেখেই পালানোর চেষ্টা করে তারা। ওই তিন জন পুলিশের হাতে ধরা পড়লেও বাকিরা পালাতে সমর্থ হয়। ধৃতদের কাছে তল্লাশি চালিয়ে ২২৫০ টাকা সহ জুয়া খেলার সামগ্রী উদ্ধার হয়। এরপরই পুলিশ তাদের গ্রেফতার করে। ধৃতদের রবিবার কৃষ্ণনগর জেলা আদালতে পাঠানো হয়েছে।


