ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু
মালদার কালিয়াচক থানার বামুনগ্রাম মোসিমপুর গ্রাম পঞ্চায়েতের বামুনগ্রাম পাহাড়পুর এলাকায়
বাইকের সঙ্গে ট্রাক্টর এর ধাক্কায় মৃত দুইজুন আহত হয়েছেন আরো একজন। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে। স্থানীয় সূত্রে জানা গেছে মোটরবাইক ও এর ট্রাক্টর এর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে বাইক চালকের মৃত্যু হয়, অপর একজন বাইক আরোহীকে গুরুতর আহত অবস্থায় সিলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় আহত হয়েছেন আরো একজন। মৃত দুইজনের নাম ফেরদৌস (১৮) বছর ও ইয়াকুব শেখ (১৪) দুজনের বাড়ি বামুনগ্রাম হাজীপাড়া , পুরো ঘটনা তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। ট্রাক্টর টিকে আটক করা হয়েছে।


