ডাইনী অপবাদে বৃদ্ধাকে গলায় ধারালো অস্ত্রের কোপ মেরে খুন! গ্রেপ্তার ৪। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য মেমারী থানার গৌরীপুর মধ্যমপাড়ায়। মৃতার নাম লক্ষ্মী হেমব্রম (৭৫)।
ঘটনাস্থলে পূর্ববর্ধমান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জীর নেতৃত্বে মেমারী থানার বিশাল পুলিশবাহিনী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,বাড়িতে একাই থাকতেন লক্ষ্মী হেমব্রম।তাঁকে দেখাশোনা করতেন গ্রামেরই সনাতন কিস্কু নামে এক ব্যক্তি।কয়েকদিন আগে লক্ষ্মী হেমব্রমকে ডাইনী বলে অপবাদ দেন গ্রামেরই কয়েকজন।তারপর শুক্রবার সকালে বাড়ি থেকে প্রায় ২০০ ফুট দূরের জলাশয় থেকে লক্ষ্মী হেমব্রমের দেহ উদ্ধার হয়।
লক্ষ্মী হেমব্রমের গলা ও ঘাড়ের কাছে ধারালো অস্ত্রের কোপ আছে বলে দাবী স্থানীয়দের।
অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জী জানিয়েছেন,কুসংস্কারের বশবর্তী হয়ে বৃদ্ধাকে খুন করা হয়েছে।বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে জলাশয়ের কাছে খুন করা হয়েছে।তবে ডাইনি সন্দেহে মারা হয়েছে কি না? তা খতিয়ে দেখা হচ্ছে।


