ডাম্পারের ধাক্কায় মৃত্যু!

Spread the love

ডাম্পারের ধাক্কায় মৃত্যু!

 

রবিবারের সকালে মর্মান্তিক ও রোমহর্ষক দুর্ঘটনায় প্রাণ হারালো যুবক। ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে দুর্গাপুর ফরিদপুর থানার সরপি এলাকায়।

মৃত যুবকের নাম পরিতোষ রুইদাস (২৮)। তিনি ওই এলাকারই বাসিন্দা বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, দ্রুতগতির একটি ডাম্পার আচমকাই যুবকটিকে ধাক্কা মারে। ধাক্কা খেয়ে রাস্তায় ছিটকে পড়ার পর ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে যায় তাঁর শরীর। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের।

রাস্তাজুড়ে রক্তাক্ত দৃশ্য দেখে শিউরে ওঠেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ। এই মর্মান্তিক ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *