দিঘায় জলে লটারি!
দিঘা মোহনায় ফের মৎস্যজীবীদের জালে বিশাল মাছ। এবার মৎস্যজীবীদের জালে উঠে এল বিশালাকার দু’টি তেলিয়া ভোলা মাছ। যার মোট ওজন প্রায় ৫০ কেজি।বিরল এই মাছ চাক্ষুষ করতে দিঘা মোহনায় মৎস্যপ্রেমীদের ভিড় উপচে পড়ে।মাছ দু’টির আকাশছোঁয়া দাম দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ সাধারণ মানুষের।জানা গিয়েছে, নিলামে প্রতি কেজি মাছের দাম উঠেছে ৭,৮০০ টাকা। মাছ দু’টি বিক্রি করে মৎস্যজীবীরা কয়েক লক্ষ টাকা উপার্জন করেছেন।মৎস্য বিশেষজ্ঞদের মতে, তেলিয়া ভোলা মাছ অত্যন্ত মূল্যবান হওয়ার প্রধান কারণ হলো এর পটকা।এই পটকা থেকে জীবনদায়ী ওষুধের ক্যাপসুল তৈরি হয়।


